শনিবার, জুলাই ২২, ২০১৭

আব্দুল কাদের বি এস সি’র মৃত্যুতে শোকসভা


নিজস্ব প্রতিবেদক:
 ঘাটাইল উপজেলার মাকেশ^রে অবস্থিত আবুল হোসেন নুরজাহান একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাদের বি এস সির মৃত্যুতে এক শোকসভা গত ২২ জুলাই একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর অবসর প্রাপ্ত নুরুল হক তালুকদারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সরকারের শুল্ক বিভাগের অবসর প্রাপ্ত সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তালুকদার, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী ভূইয়া, আলতাফ হোসেন তালুকদার প্রমুখ। সভায় বক্তারা আব্দুল কাদের বি এস সির কর্মময় জীবনের নানা দিক স্মৃতিচারণ করেন। সভার শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ১৭ জুলাই আব্দুল কাদের বি এস সি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷