মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি \
টাঙ্গাইলের ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান স্থানীয় জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজে ব্যক্তিগত তহবিল থেকে ১০টি সিলিং ফ্যান বিতরণ করেছেন। উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এ কলেজটিতে দীর্ঘদিন ধরে ফ্যানের সমস্যা বিরাজ করছিল । শ্রেণি কক্ষে পর্যাপ্ত ফ্যান না থাকায় প্রচন্ডে গরমে শিক্ষার্থীরা ক্লাশ করে আসছিল। এ সমস্যাটি ঘাটাইলের পৌর মেয়রের দৃষ্টি গোচরে আসিলে তিনি শ্রেনি কক্ষে ১০ টি ফ্যানের ব্যবস্থা করেন। গতকাল রবিবার মেয়র শহীদুজ্জামান খান জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শামছুল আলম মনির নিকট ১০টি সিলিং ফ্যান বিতরণ করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ মোঃ মতিয়ার রহমানসহ কলেজ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য , শহীদুজ্জামান খান অত্র কলেজের ভিপি ও জিএস ছিলেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
