বৃহস্পতিবার, মে ০৪, ২০১৭

সেই বাক প্রতিবন্ধী তাসলিমা বি-গ্রেড পেয়েছে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
 কথা বলতে পারেনা কানেও শুনে না। সমাজের সবাই তাকে বোবা বলেই জানে। এমন এক শ্রবণ ও বাক প্রতিবন্ধীত  তাসলিমা খাতুন (১৫)। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। অন্য সব শিক্ষার্থীদের মতই পরিক্ষার খাতায় স্বাভাবিক উত্তর লিখে জানিয়ে দিল নিজের ইচ্ছে শক্তি থাকলে পাহাড় সমান প্রতিবন্ধকতাকে মাড়িয়ে যাওয়া সম্ভব। ছোট একটি কাগজে লিখে সংবাদকর্মীদের জানিয়েছিল সে উচ্চ শিক্ষা নিয়ে শিক্ষক হয়ে তার মত বাক প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আরো ছড়াতে চায়। তাসলিামার স্বপ্নএ সংক্রান্ত একটি সংবাদ মানবজমিনে প্রকাশ হয়েছিল। তার সে স্বপ্ন এক ধাপ এগিয়েছে ।গতকাল বৃহস্প্রতিবার এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বি-গ্রেড পেয়ে পাস করেছে

তাসলিমা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্য কর্ণা গ্রামের দিনমজুর বদর উদ্দিনের মেয়ে। তিন ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। তার দুই ভাই শাহ্ আলম (১৮)  সিনহা (১০)। তাসলিমা প্রতিবন্ধী হিসাবে জন্ম নিলেও মেয়ের প্রতি যতেœর কমতি ছিলনা মা শাহীনা বেগমের। অস্বচ্ছল পরিবারের মেয়ে হলেও বাবা-মার আগ্রহ আর বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় সে উপজেলার মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ  বিদ্যালয় থেকে ার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।  তার এ ফলাফলে খুশি মা-বাবা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ খান ।
অস্বচ্ছল পরিবারের এই মেয়েটি লেখাপড়া চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার মা শাহিনা বেগম জানান, আমরাও চাই সে লেখাপড়া চালিয়ে যাক। কিন্তু সামর্থ্য না থাকায় হিমিশিম খেতে হচ্ছে। তাই তার আশা পূরনে আমি সকলের সার্বিক সহযোগিতা চাই।