বৃহস্পতিবার, মে ০৪, ২০১৭

ঘাটাইলে অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মমরেজ গলগন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ (বিবিসি) ঘাটাইল শাখার আয়োজনে ৩ দিন ব্যাপী শিশুদের জন্য প্রতিবন্ধকতা দুরিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাছেদ করিম এর সভাপতিত্বে কর্মশালায় ৭০ জন শিশু ও অভিভাবকদের নিয়ে শিশু অধিকার, শিশু নির্যাতনের ধরণ, নির্যাতনের ক্ষতিকর প্রভাব ও নির্যাতন বন্ধে বিস্তারিত আলোচনা করেন, জেমস্ সানি বৈরাগী ও জিহিস্কেল ইজারদার। অন্যান্যদের মধ্যে আরো ছিলেন, ডেভিট তাপস সাহা, দূর্জয়, শুভ্র, হোসনেআরা ও ইউপি সদস্য রাফিজা বেগম প্রমুখ।