টাঙ্গাইলের ঘাটাইলে নাটশালা ও কাশতলা গ্রামের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যায় হামিদপুর বাজারে দোকান পাট ভাঙচুরের ঘটনা ঘটেছে । এ সময় দই গ্রামবাসীর উত্তেজনা ঠেকাতে আহত হয়েছে ঘাটাইল থানার দুই পুলিশ সদস্য কনস্টেবল এরশাদ ও সুলতান ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়েনের নাটশালা ও দিগড় ইউনিয়নের কাশতলা গ্রামের কয়েক যুবকের সাথে মারামারি হয় । এ নিয়ে দু গ্রাম বাসীর মধ্যে উত্তেজনা কয়েক দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে । এ নিয়ে হামিদপুর বাজারে কয়েক দফায় দাওয়া পাল্টা দাওয়ার মতো ঘটনা ঘটে। এক পর্যায়ে ঘাটাইল থানা পুলিশ দু ইউনিয়নের চেয়ারম্যান কে ডেকে মিমাংসার আহ্বান করেন।
এ নিয়ে গতকাল বুধবার বিকালে হামিদপুর মাদ্রাসায় মাঠে দুই ইউনিয়নের চেয়ারম্যানের সমন্নয়ে উভয় গ্রামবাসীর উপস্থিতিতে শালিসী বৈঠক বসে। শালিস চলা কালীন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ মাদক নির্মুলের জন্য ঐক্য মত্য পোষন করে। এরই মধ্যে দিগলকান্দি ও দিঘর ইউনিয়েনে জনৈক কয়েক ব্যাক্তি মাদক ব্যবসায়িদের পক্ষ্যে সাফাই গেয়ে বক্তব্য দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সুত্র পাত হয়। শালিশী বৈঠকে উত্তেজিত জনতা বাজারে দোকান পাটের উপর হামলা চালায় ও ভাংচুর করে। এতে উভয় পক্ষের উত্তেজনা ঠেকাতে গেলে উত্তেজিত জনতার হাতে দু পুলিশ কনস্টেবল আহত হয়। আহতদের ঘাটাইল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল রামানন্দ সরকার বলেন, আইন শৃঙ্গলা নিয়োজিত পুলিশ সদস্যরা উত্তেজিত জনতাকে নিষেধ করলে তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।