বৃহস্পতিবার, মে ০৪, ২০১৭

ঘাটাইলে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত


খাাদােমুল মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ব্যক্তিগত উদ্যোগে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মেরামত করে সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাগরদিঘী এলাকার দুই ব্যবসায়ী যুবক।
জানা যায়, দীর্ঘদিন ধরে সাগরদিঘী থেকে গুপ্তবৃন্দাবন পর্যন্ত  প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরে। একশ মিটার পরপর বড় বড় খানা খন্দে বৃষ্টির পানি জমে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। প্রতিনিয়তই চোখে পড়তো মালবাহী ট্রাক, কাভার ভ্যান ও অটো রিক্সা উল্টে পড়ার দৃশ্য। চোখে পড়তো ঘন্টার পর ঘন্টা মালবাহী ট্রাকের অলসভাবে দাড়িয়ে থাকার দৃশ্যও।
সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকা সহ অনলাইন ও আঞ্চলিক পত্রিকায় একাধিক বার এ খবর প্রকাশিত হওয়া সত্ত্বেও রাস্তা সংস্কার না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা আর দায়িত্বহীনতাকেই বড় করে দেখছেন ওই এলাকার জনসাধারণ।
বর্তমানে রাস্তার এমন বেহালদশা দেখে সাগরদিঘী এলাকার দুই ব্যবসায়ী যুবক মো. রফিকুল ইসলাম রফিক এবং আজাহার উদ্দিন ব্যক্তিগত ভাবে ইট এবং বালু দিয়ে কিছুটা হলেও চলাচলের জন্য উপযোগী করে তোলে রাস্তাটির। সাগরদিঘী থেকে গুপ্তবৃন্দাবন পর্যন্ত রাস্তায় ইট এবং বালু দেওয়ায় এলাকার সাধারণ লোকজন বেশ উপকৃত হয়। রফিকুল ইসলাম রফিক বলেন, সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে যে জনদুর্ভোগ ছিল তা কিছুটা হলেও লাঘব হয়েছে কিন্তু এটা সাময়িকের জন্য। আমরা ব্যক্তিগত ভাবে এ সমাজ সেবামূলক কাজটি করেছি। তবে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷