এসএসসিতে টানা তিনবার শতভাগ পাশ করার গৌরব অর্জন করলো লোকের পাড়া উচ্চ বিদ্যালয়। এ ফলাফলে কৃতি ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী সহ এলাকার সর্বস্তরের সাধারন মানুষের মাঝে আনন্দ-উল্লাস পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, বিদ্যালয়টি পর পর টানা তিনবার শত ভাগ পাশের মাধ্যমে সাফল্যের ধারা অব্যাহত রাখার গৌরব অর্জন করেছে। এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা লোকের পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন খান বলেন, “টানা তিন বার শত ভাগ পাস করায় আমি আনন্দিত। এ সফলতা অর্জনে শিক্ষকমন্ডলী অক্লান্ত পরিশ্রম করায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিদ্যালয়টির উত্তরোত্তর সফলতা অর্জনে অভিভাবক সহ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ পরিচালনা পরিষদকে।” কৃতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবার পরামর্শ দেন লোকের পাড়া গ্রামেরই কৃতি সন্তান কবি সাইফুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারোজ্জামান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “শত ভাগ পাশে হ্যাট্রিক অর্জনে শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা রয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, “অজপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ফলাফলে আমি সত্যি অভিভূত। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে আরও ভাল ফলাফল অর্জন করতে পারে সভাপতি হিসেবে আমি সে ধরনের সকল প্রকার পদক্ষেপ নেব। প্রতিষ্ঠানটির জমিদাতা নুরুল ইসলাম আবেগ্লাপুত কন্ঠে নেক্সটনিউজকে জানান, ” স্কুলে আমার জমি দান সার্থক হয়েছে।”
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এ প্রতিষ্ঠান থেকেএবার ৪১ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷