ঘাটাইলে অটোরিক্সাসহ এক চালক ৪দিন যাবৎ নিখোঁজ রয়েছে। সে ঘাটাইল উপজেলার বীর ঘাটাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু তাহের(৪০)। সে গত ২৮ ফ্রেব্রুয়ারি অটোরিক্সাসহ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরি করেছে তার পরিবার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সে প্রতিদিনের ন্যায় সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়। তার প্রতিবেশীরা এই দিন দুপুর পর্যন্ত ঘাটাইল পৌর এলাকায় তাকে অটোরিক্সা চালাতে দেখে। এর পর থেকেই তার আর কোন খোঁজ মিলছে না। দুপুরের পর তাহেরের ফুপাতো ভাই তাহেরের নম্বরে ফোন করলে তার ফোনটি অন্য লোক রিসিভ করে জানান তাহের অসুস্থ থাকায় তাকে এলেঙ্গা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এরপর থেকে মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷