শুক্রবার, মার্চ ০৩, ২০১৭

নেংড়া বাজার টু ছনখোলা রাস্তার ব্রিজটি যেন মরন ফাঁদ

এম এস এস সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নেংড়া বাজার থেকে ছনখোলা পাকা রাস্তাটির গৌরীস্বর নামক স্থানের ছোট ব্রিজটি যেন মানুষের মরন ফাঁদ ৷ উপজেলা সদর  থেকে ছনখোলা যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তাটি ৷ রাস্তাটি প্রশস্ত কম হওয়ায় সাধারনত সিএনজি,অটোরিক্সা,মাহিন্দ্রা চলাচল করে থাকে ৷ তবে  রাস্তাটির প্রশস্ত কম হওয়ায় যানবাহন চলাচল খুবই কষ্ট সাধ্য ৷ তারমধ্যে ব্রিজটির অর্ধেকাংশ ভেঙ্গে যাওয়ার ফলে যানবাহন চলাচল রয়েছে চরম ঝুকির মধ্যে ৷
এলাকাবাসী ও গাড়ীচালকরা জানায় রাস্তাটির প্রশস্ত কম এবং ব্রিজটির অর্ধেকাংশ ভেঙ্গে পড়ার ফলে গাড়ী চলাচল ঝুকির মুখে রয়েছে ৷ যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা ৷ এবং ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় সন্ধ্যার পর গাড়ী চলাচল বন্ধ থাকে যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারন যাত্রীদের ৷
এলাকাবাসী জানায় , বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন ব্রিজটি দ্রুত নতুন সংস্কারের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয় ৷ এবং এই মরন ফাঁদ থেকে সাধারন জনগন কে মুক্ত করা হয় ৷ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ৷ তারজন্য ব্রিজটি সংস্কারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে ৷প্রশাসন যেন দ্রুত কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করেন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷