শনিবার, মার্চ ০৪, ২০১৭

ঘাটাইলে সেনা কল্যান সংস্থা গলফ কাফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে দুইদিনব্যাপী প্রথম সেনা কল্যান সংস্থা কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সেনা কল্যান সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ।
টুর্ণামেন্টে ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহ সেনানিবাস সহ দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে বিভিন্ন ইভেন্টে সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলার গলফারসহ মোট ১০০ জন গলফার অংশ গ্রহন করেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷