শুক্রবার, মার্চ ০৩, ২০১৭

ঘাটাইলে কবি সম্মেলন অনুষ্ঠিত

‘কবিতা হোক সমাজ বদলের হাতিয়ার’-শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ীস্থ লোকের পাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে শুক্রবার দিনব্যাপি এক কবি সম্মেলন অনুষ্ঠিত হয়।
কবি আবুল কাশেম সরকার আয়োজিত কবি সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন কবি আবদুল হালীম খাঁ।
বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক নাজির হোসেন,কমরেড ওয়াহেদুজ্জামান মতি,অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,অধ্যাপক বাদল মাহমুদ,ছড়াকার শাজু রহমান ও গোলাম রব্বানী রতন।সম্মেলনে উপস্থিত কবিগণ সমাজ থেকে ঘুষ,দূর্ণীতি ও অনাচার বন্ধ করে সমৃদ্ধ দেশ গড়ার আহবান জানান এবং স্বরচিত কবিতা পাঠ করেন।
এতে টাঙ্গাইলের ৬০ জন কবি-সাহিত্যিক অংশ গ্রহন করেন।কবি সম্মেলনটি পরিচালনা করেন ছড়াকার,কবি ও লোক সাহিত্য সংগ্রাহক মামুন তরফদার। সূত্র: কারক নিউ ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷