বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০১৬

ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১০ এপ্রিল ঘাটাইল উপজেলা বিএনপির ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন টাঙ্গাইল জেলা বিএনপি। সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান থান আজাদকে সভাপতি ও আ.খ.ম.রেজাউল করিমকে সাধারন সম্পাদক ও ইখলাক হোসেন খান শামীমকে সাংগাঠনিক সম্পাদক করে গঠিত কমিটিতে উপদেষ্টা রাখা হয়েছে ১০ জনকে। রফিকুল ইসলাম ভূইয়া বুলবুলকে কমিটির সিনিয়র সহ সভাপতি করা হয়েছে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে হেলালুর রহমান খান। একই দিন পৌর বিএনপির কমিটি  অনুমোদন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। বর্তমান পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জুকে সভাপতি ও ফারুক হোসেন ধলাকে সাধারন সম্পাদক ও শামীম সরকারকে সাংগাঠনিক সম্পাদক করে গঠিত কমিটির সদস্য সংখ্যা ১ শত ১৬জন। কমিটিতে ১০ জনকে উপদেষ্টা করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৩ ফ্রেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷