বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০১৬

ঘাটাইলে বর্ষবরণ উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায়  জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বর বৈশাখের রঙ্গমঞ্চ এ বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে উদীচী শিল্পগোষ্ঠী, মুকুল একাডেমি কিন্ডার গার্টেন, গণ পাইলট উচ্চ বিদ্যালয়, এস.ই.বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজ সেজে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক  প্রদক্ষিন করে এসে শেষ হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, পালা গান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷