বুধবার, এপ্রিল ১৩, ২০১৬

ঘাটাইলে সংসদ রানা'র উপর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ঘাটাইলের এমপি আলহাজ্ব আমানুর রহমান রানা'র উপর ষড়যন্ত্র মূলক এবং মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধায় ঘাটাইলের সাগরদিঘীতে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে অংশ নেয় আওয়ামী লীগেরর নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারন জনতা। বিক্ষোভ মিছিলটি প্রতিবাদি স্লোগানের মাধ্যমে সাগরদিঘী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমবেত হয়। সাগরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের আহব্বায়ক হুরমুজ আলী মাস্টারের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন ভূলা, খোকন, শামছউদ্দিন, আরমান এবং যুবলীগ নেতা আজাহার উদ্দিন, মোকাম্মেল সহ শতাধিক নেতাকর্মী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷