মোঃ সবুজ সরকার, নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শালিয়াবহ নামক স্থানে কৃষক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ৷ ঘাটাইল উপজেলা থেকে ২০কিমি পুর্বে বিস্তীর্ন শাল বনে প্রতি বছরের ন্যায় এবারো এ মেলা অনুষ্ঠিত হয়েছে ৷ এই মেলার পৃষ্ঠপোষক আঃ আজিজের নাম অনুসারে এ মেলার নাম করন করা হয়েছে আজিজ কোম্পানীর কৃষক মিলন মেলা ৷এই কৃষক মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম ৷ আমন্ত্রিত অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরুক্ত জেলা প্রশাসক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা আ'লীগের অাইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এ আকবর খান সহ আরও অনেক অতিথি বৃন্দ ৷কৃষক মিলন মেলার প্রধান আকর্ষন বিনামূল্যে চারা গাছ বিতরন, ও সারাদিন ব্যাপী গনভোজ ৷ এছারাও ছিল এতিহ্যবাহী লাঠিয়াল খেলা সহ অনান্য এতিহ্যবাহী খেলা ৷ আর এই সুন্দর কৃষক মিলন মেলায় দুরদুরান্ত থেকে হাজার হাজার মানুষ দেখতে আসেন এবং মনের আনন্দে উপভোগ করেন ৷মেলাটির পৃষ্ঠপোষক আজিজ কোম্পানি চ্যানেল আইয়ের সারা বাংলাদেশের শ্রেষ্ঠ চাষী হিসেবে ভূষিত হন ৷ বাংলাদেশের শ্রেষ্ট ও স্বরনীয় একমাত্র মেলা হচ্ছে আজিজ কোম্পানির কৃষক মিলন মেলা ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷