বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০১৬

ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ৯ জন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  নববর্ষ উদযাপন করা হলোনা ওদের, মুহুর্তেই আনন্দ বিষাদে পরিণত হলো লাশ হয়ে ঘরে ফিরল একজন। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মুখ্যগাংগাইর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন গোপালপুর উপজেলার নবগ্রাম গ্রামের শরাফত আলীর ছেলেমানিক(১৫) আহত হয়েছে ৪ জন। আহতরা হলো, মাদতাজানী আবু তালেব এর ছেলে আল আমিন(১৫), একই গ্রামের শাহআলম এর ছেলে শাকিল (১৫), মাদারজানি গ্রামের সিদ্দিকুর রহমান এর ছেলে ছোটন (১৫), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে কামরুল (১৫)। সকলের চেয়ে ছোটনের অবস্থা আশঙ্কাজনক। আহত চারজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
 প্রত্যদর্শী ও পুলিশ জানায়,  বৃহসম্পতিবার সকালে টাঙ্গাইল গোপালপুর থানার আলমনগর উচ্চ বিদ্যালয় ও হেমনগর ইউনিয়নের বেলুয়া উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিার্থী পহেলা বৈশাখ উদযাপনের জন্য পিকআপ ভ্যান ভাড়া করে ধনবাড়ি যায়। ফেরার সময় ঘাটাইল উপজেলার মুখ্যগাংগাইর নামক স্থানে পৌছালে ঢাকা ময়মনসিংহ মহসড়কে  ময়মনসিংহ অভিমুখী একটি দ্রুততগামী ট্রাক পেছন দিক থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে  মানিক (১৫) নিহত হয় ও আহত হয় ৪ জন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দ্রুত উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন আমাদের জানান, মূলত পহেলা বৈশাখে আনন্দ করতে গিয়ে দুর্ঘটনার স্বাকীর হন এরা সবাইগোপালপুর জেলার অধিবাসী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷