শুক্রবার, নভেম্বর ২৭, ২০১৫

ঘাটাইলে গোলার বিস্ফোরণে এক চৌকিদার নিহত

নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১:৩৪ পিএম, তারিখ: ২৭ নভেম্বর ২০১৫ইং, শুক্রবার , সর্বশেষ সম্পাদনা ৫:১৭ পিএম
ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়াররিং রেজ্ঞে পরিত্যক্ত মটারের গোলার বিস্ফোরনে এক চৌকিদার নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আ. রশিদ (২৯)। সে উপজেলার ভাটপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আ. রশিদ ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়াররিং রেজ্ঞে চুক্তি ভিত্তিকভাবে চৌকিদারের কাজ করত। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফিল্ড ফায়াররিং রেজ্ঞে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত একটি পরিত্য ক্ত মটারের গোলা নড়াচড়া করলে হঠাৎ তা বিস্ফোরিত হয়। এ ঘটনায় আ. রশিদ মারাত্মক আহত হয় পরে তাকে ঘাটাইল সিএম এইচ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/শুক্র-২য়/কেআই/১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷