টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার ফাঁসির দাবীতে মিছিল করেছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ঘাটাইল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান খান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷