নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১০.০৫ এম, তারিখ: ৩০ নভেম্বর ২০১৫ইং, সোমবার, সর্বশেষ সম্পাদনা ১০.০৫ এম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাহপুর উত্তরপাড়ার গ্রামে একটি প্রভাবশালী পরিবার সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি-ঘর নির্মান করছে। চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ শুরু করায় বিপাকে পড়েছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় ওই পরিবারের অধিকাংশ লোক সরকারী চাকরীজীবি থাকায় সব নির্দেশ অমান্য করে প্রভাব খাটিয়ে রাস্তা দখল করে পাকি বাড়ি নির্মাণ করেছে। আনোয়ার হোসেন ও তার স্ত্রী লাভলী বেগম সরকারি চাকরীজীবি থাকায় কারো কথার কোন দাম দেন না। কেউ তাদের কিছু বলতে গেলে উল্টা তাদের নামে চাঁদাবাজি সহ বিভিন্ন ধারার মামলা দেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সম্প্রতি ওই বাড়ি উচ্ছেদের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকতা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। যার স্মারক নং ৮২৫২ তারিখ ২১/০৯/২০১৫ইং। স্থানীয় ব্যক্তিদের আশঙ্কা বাড়িটি নির্মাণ করা হলে কৃষিপণ্য বহন সহ শত শত পরিবারকে একটি মাত্র রাস্তার জন্য চরম দুভোর্গ পোহাতে হবে। এদিকে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু মহান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন অবকাঠামো স্থিতাবস্তায় বজায় রাখার নির্দেশ দেওয়া সর্ত্বেও তার নির্দেশ অমান্য করে তিনি বাড়ির কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন- আমরা বারবার নিষেধ করা সর্ত্বেও আমাদের নিষেধ অমান্য করে বাড়ি নির্মাণ চালিয়ে যায়। পরে আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর উচ্ছেদের একটি লিখিত আবেদন করি।
এ বিষয়ে সহকারী কমিশার (ভূমি) ঘাটাইল মহোদয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্তমানে বিষয়টি জেলা প্রশাসকের নিয়ন্ত্রনে রয়েছে তিনি আমাকে নির্দেশ দেওয়া মাত্রই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন এর সাথে মোবাইলে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সুরাহা করবো।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/সোম-১ম/কেআই/১৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷