নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১:২৮ পিএম, তারিখ: ২৮ নভেম্বর ২০১৫ইং, শনিবার, সর্বশেষ সম্পাদনা ১:২৮ পিএম
ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করলেন ঘাটাইল উপজেলার ঘাটাইল ইউনিয়ন বিএনপির তৃনমূলের নেতা কর্মীরা। গতকাল শুক্রবার তৃনমূলের কর্মীরা ব্যালটে সিল মেরে তাদের পছন্দের নেতা নির্বাচন করেন।
ঘাটাইল ইউনিয়ন বিএনপির কমিটির গঠনের জন্য ঘাটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ নির্বাচন পরিচালনার সম্বন্বয়কের দায়িত্ব পালন করেন। নেতা নির্বাচনে ভোটার ছিলেন ইউনিয়নটির ওয়ার্ড কমিটির সকল সদস্য।
গতকাল শুকবার বিকালে ঘাটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঘাটাইল ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সমঝোতার মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচন করতে না পেরে ব্যালটের মাধ্যমে তৃনমূল কর্মীদের নেতা নির্বাচনের ব্যাবস্থা করা হয়। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ,খ,ম রেজাউল করিম জানান, ছাপানো ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড কমিটির ৪’শ ৫৯ জন তৃনমূল কর্মী এতে ভোট প্রদানের সুযোগ পান। নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে দুই জন করে প্রার্থী প্রতিদ্ধন্দীতা করেন। রাত সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে মোঃ রফিকুল ইসলাম রন ২৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন । অপর প্রার্থী গোলাম আজম বাদল পান ১৭২ ভোট। সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবুল ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদন্ধী ফিরোজ আলী খান পান ১৬২ ভোট।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ঘাটাইল পৌরসভার মেয়র মঞ্জুরুল হক। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান,সাংগাঠনিক সম্পাদক শামীম খান, পৌর বিএনপির সাধারন সমপাদক ফারুক হোসেন ধলা, সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শামীম সরকার প্রমূখ।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/শনি-২য়/কেআই/১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷