নিজস্ব প্রতিবেদক । আপডেট: ২:২০ পিএম, তারিখ: ২৬ নভেম্বর ২০১৫ইং, বৃহস্পতিবার , সর্বশেষ সম্পাদনা ২:২০ পিএম
বুধবার বিকেলে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী ফনিপাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বায়োজিদ (১৫) এক স্কুল ছাত্র নিহত হয়েছে।নিহতের বাবার নাম নূরুল ইসলাম। বাড়ি সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগম্ভীর গ্রামে। নিহত ছাত্র ঘাটাইল শাহীন স্কুল ঘাটাইল শাখার ৭ম শ্রেণির ছাত্র বলে স্কুল কর্তৃপক্ষ জানায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর গ্রামের নূরুল ইসলামের ছেলে বায়োজিদ (১৫) খালার বাড়ি থেকে ঘাটাইল শাহিন স্কুলে ৭ম শ্রেণিতে পড়াশোনা করত বুধবার সন্ধ্যায় সাইকেল নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে পোড়াবাড়ীর ফনিপাড়া নামক স্থানে পৌছালে টাংগাইল অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ শাহ কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/বৃহ-১ম/কেআই/০৯

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷