মঙ্গলবার, মার্চ ২৬, ২০১৯

স্বাধীনতা দিবসে ঘাটাইল বিএনপির শ্রদ্ধা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘাটাইল উপজেলা শাখা।
মঙ্গলবার সকালে ঘাটাইল সদর ঈদগাহ মাঠ থেকে একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করে।
এ সময় ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি লোটন খন্দকার, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত

মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে রাত ১২.১ মিনিটে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন অঙ্গসংগঠন উপজেলা প্রশাসন ,,উপজেলা পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন।

৩১বার তপোধ্বনির মাধ্যমে দিনের কার্যসুচীশুরু হয় সরকারী বে সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পরে উপজেলা প্রশাসন আয়োজিত জিবিজি কলেজ মাঠে মুকুল একাডেমি কিন্ডার গার্টেন,ঘাটাইল গন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, জিবিজি সরকারী কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দৃষ্টি নন্দন শারীরিক কসরত, নৃত্যনুষ্ঠান ,ক্রীড়ানুষ্ঠান,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত,ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সাংসদ আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ্উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান,উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র শহিদুজ্জামান খান,জিবিজি সরকারী কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, সহ প্রসাসনের উচ্চ পদস্ত কর্মকর্তা দলীয় ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের শিশুরাই উন্নত সোনার বাংলা গড়বে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই একদিন সোনার বাংলা গড়বে। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে। তারা দেশ পরিচালনা করবে। সেভাবেই তাদেরকে গড়ে উঠতে হবে।
সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান তাকে অভিবাদন জানান। এরপর প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্যারেড কমান্ডার মৌসুমী আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান।

বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৪৯তম স্বাধীনতা দিবস ও শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী মূল মঞ্চ থেকে নেমে হেঁটে হেঁটে সমাবেশ পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২৪ বছরের সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধা এবং দারিদ্র মুক্ত থাকবে এ লক্ষ্য নিয়েই দেশ স্বাধীন হয়েছিল। এটা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।

অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক ও ধর্মীয় গুরুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও মাদক সম্পর্কে আপনারা শিশুদের বোঝাবেন। আজকের শিশুরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিবে। তাদের এগিয়ে যেতে হবে।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বাবা-মা ও শিক্ষকদের কথা শুনবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শরীরের যত্ন নেবে। তোমাদেরকেই গঠন করতে হবে বলিষ্ঠ জাতি। আমরা ৪১ সালে উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ তোমরাই পরিচালনা করবে।

শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন করার জন্য অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি শিশু কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ করে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

অশ্বিনকে ধুয়ে দিল বিশ্ব ক্রিকেট

জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে লড়াইটা ছিল কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের।আর এই ম্যাচে ঘটল এক লজ্জাজনক ঘটনা।যা নিয়ে ক্রিকেট পাড়ায় বইছে সমালোচনার ঝড়।একজন জাতীয় দলের ক্রিকেটার হিসেবে কিভাবে এই নিচু কাজটি করলেন।সবার মুখে ছি...ছি অশ্বিন। এটা যে শুধু পাড়ার ক্রিকেটার অথবা চায়ের দোকেন আলোচনায় নয় সমালোচনা চলছে বিশ্বব্যাপী।

১৩তম ওভারের শেষ বল। জয় থেকে ৭৭ রান দূরে রাজস্থান রয়্যালস। বল করতে যাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বল করতে গিয়ে দেখলেন উইকেট ছেড়ে বেড়িয়ে আছেন নন স্ট্রাইকে থাকা বাটলার। বল না করে স্টাম্প ভেঙে দিলেন। হতভম্ব বাটলারের দুশ্চিন্তা বাড়িয়ে আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সহযোগিতা চাইলেন। আউট! ব্যস, জমে উঠল বিতর্ক।

সেই ঘটনার পরেই টুইটারে শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার জোয়ার। ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক মর্গ্যানের টুইট, ‘‘বিশ্বাসই করতে পারছি না। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে এর চেয়ে শোচনীয় উদাহরণ আর কিছু হতে পারে না।’’  

ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়ের টুইট, ‘‘অশ্বিনের এই ক্রিকেটীয় আচরণে লজ্জিত। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।’’ 

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন টুইটারে লিখেছেন, ‘‘ক্রিকেটীয় স্পিরিটের কোনও সম্মানই প্রাপ্য নয় অশ্বিনের জন্য।’’ 

প্রাক্তন ভারতীয় তারকা মোহাম্মদ কাইফের টুইট, ‘‘হয়তো নিয়মের মধ্যে থেকেই অশ্বিন আউট করেছে। কিন্তু ওর এক বার বাটলারকে সতর্ক করা উচিত ছিল। সেটা না করাতেই বিস্মিত।’’ কাইফ টুইটে আরও লিখেছেন, ‘‘এর আগেও একটা আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন এই ঘটনা ঘটিয়েছিল। শেবাগ সেই আবেদন পরে ফিরিয়ে নিয়েছিল।’’ 

পিয়ের্স মর্গ্যানের টুইট, ‘‘অশ্বিনের এই অক্রিকেটীয় আচরণের জন্য লজ্জাবোধ করছি।’’ 

এবার আপনার পালা।অশ্বিনের এই আউটকে আপনি দেখছেন কিভাবে?

সোমবার, মার্চ ২৫, ২০১৯

ঘাটাইলে গুডনেইবারস্ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান উৎসব

আব্দুল লতিফ, ঘাটাইল: আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস্ বাংলাদেশ সিডিপির উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে আজ সোমবার (২৫ মার্চ) দিনব্যাপী বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়। শালিয়াজানি গুডনেইবারস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্ষুদে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা ৫টি স্টলে ৫০ টি আবিষ্কারকৃত নতুন প্রযুক্তি প্রদর্শন করে।

৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এ মেলায় অংশ গ্রহন করে।

সোমবার সকালে মেলার উদ্বোধন করেন পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা। সিডিপির প্রোগ্রাম ম্যানাজার জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন, সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, ঘাটাইল প্রেসক্লাবের য্গ্মু সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুল লতিফসহ স্থানী জনপ্রতিনিধি অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘাটাইলে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

আব্দুল লতিফ, ঘাটাইল: আসন্ন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রার্থীদের সাথে টাঙ্গাইল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিজিবির কর্ণেল নজরুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল ইসলাম লেবু, মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস, মো. আরিফ হোসেন, মরিুজ্জামান খান মনির; উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ সুজন, সুমন খান বাবু, সজীব সরকার; মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) প্রার্থী কানিজ ফাতেমা প্রমুখ।

আলোচনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী সার্বিক পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও আচরণ বিধি ভঙ্গের বিষয়ে একে অপরের প্রতি অভিযোগ তুলে এর প্রতিকার দাবী করেন। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে উপস্থিত প্রার্থীদের আশ্বস্থ করেন।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে ঘাটাইলে মোমবাতি প্রজ্বলন

আব্দুল লতিফ, ঘাটাইল: জাতীয় গণ হত্যা দিবস উপলক্ষে মোমবাতি জ্বেলে ১৯৭১ এর ২৫ মার্চ কালো রাতে শহীদদের স্মরণ করলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাবাসী। আজ সোমবার (২৫) সন্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোছা. নুর নাহার বেগম, সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা, সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার এন. এম. শাহনেওয়াজ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

ঘাটাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’- এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান, ডাঃ আলমগীর হোসেন, ডাঃ শহিদুল ইসলাম খোকন, ডাঃ হিমেল ও ডাঃ শুভময় পাল। এছাড়া ডেমিয়েন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সম্বনয়ক আবুল কালাম আজাদ, মোছাঃ হালিমা আক্তার, শহিদুল ইসলাম ও উজ্জল হোসেন প্রমূখ।

শনিবার, মার্চ ২৩, ২০১৯

দেয়ার জন্য এসেছি, নেয়ার জন্য নয়: সৈয়দ এহসান আবদুল্লাহ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ তুহিন আবদুল্লাহর ছেলে মিতালী গ্রুপের এমডি সৈয়দ এহসান আবদুল্লাহ। চেয়ারম্যান পদে তিনি হেলিকপ্টর প্রতীক নিয়ে সরগরম করে তুলছেন নির্বাচনী মাঠ। দিনের পর দিন নির্বাচনের উত্তাপ ছড়িয়ে দিতে তার কর্মিবাহিনী মটর শোভাযাত্রাসহ প্রার্থীকে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে পথসভা করে যাচ্ছেন।

গতকাল শুক্রবার (২২ মার্চ) সৈয়দ এহসান আবদুল্লাহ প্রায় ১০টি ইউনিয়নে মোটরশোভাযাত্রা করে নির্বাচনী প্রচারণা চালান। সন্ধ্যার পর দেউলাবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন,২০০৮ সন থেকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে উন্নতি লাভ করছে এবং টুয়েন্টি ওয়ান রোডম্যাপ এগিয়ে চলছে। কিন্তু ঘাটাইল উপজেলা দিনদিন পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক হানাহানির কারনে আমাদের অবনতি হচ্ছে জনগণ বঞ্চিত হচ্ছে।

সৈয়দ এহসান আবদুল্লাহ আরও বলেন,আমার দাদা সৈয়দ আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া এসেছিলেন ঘাটাইলকে দেয়ার জন্য, বাবা তুহিন আবদুল্লাহ দাদার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আমি জনগণের একদম কাছে হাজির, দেয়ার জন্য এসেছি নেয়ার জন্য নয়।

ঘাটাইল সেনানিবাসে গলফ টুর্নামেন্ট

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিন ব্যাপী অস্টম লাবিব প্রেসিডেন্ট  কাপ গলফ টুর্ণামেন্ট হয়েছে। 
শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 



এসময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন আলমগীর (সিআইপি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার (অব.) মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গলফারসহ মোট ১০০ জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।