টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ তুহিন আবদুল্লাহর ছেলে মিতালী গ্রুপের এমডি সৈয়দ এহসান আবদুল্লাহ। চেয়ারম্যান পদে তিনি হেলিকপ্টর প্রতীক নিয়ে সরগরম করে তুলছেন নির্বাচনী মাঠ। দিনের পর দিন নির্বাচনের উত্তাপ ছড়িয়ে দিতে তার কর্মিবাহিনী মটর শোভাযাত্রাসহ প্রার্থীকে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে পথসভা করে যাচ্ছেন।
গতকাল শুক্রবার (২২ মার্চ) সৈয়দ এহসান আবদুল্লাহ প্রায় ১০টি ইউনিয়নে মোটরশোভাযাত্রা করে নির্বাচনী প্রচারণা চালান। সন্ধ্যার পর দেউলাবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এসময় তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন,২০০৮ সন থেকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে উন্নতি লাভ করছে এবং টুয়েন্টি ওয়ান রোডম্যাপ এগিয়ে চলছে। কিন্তু ঘাটাইল উপজেলা দিনদিন পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক হানাহানির কারনে আমাদের অবনতি হচ্ছে জনগণ বঞ্চিত হচ্ছে।
সৈয়দ এহসান আবদুল্লাহ আরও বলেন,আমার দাদা সৈয়দ আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া এসেছিলেন ঘাটাইলকে দেয়ার জন্য, বাবা তুহিন আবদুল্লাহ দাদার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আমি জনগণের একদম কাছে হাজির, দেয়ার জন্য এসেছি নেয়ার জন্য নয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷