মঙ্গলবার, মার্চ ২৬, ২০১৯

অশ্বিনকে ধুয়ে দিল বিশ্ব ক্রিকেট

জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে লড়াইটা ছিল কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের।আর এই ম্যাচে ঘটল এক লজ্জাজনক ঘটনা।যা নিয়ে ক্রিকেট পাড়ায় বইছে সমালোচনার ঝড়।একজন জাতীয় দলের ক্রিকেটার হিসেবে কিভাবে এই নিচু কাজটি করলেন।সবার মুখে ছি...ছি অশ্বিন। এটা যে শুধু পাড়ার ক্রিকেটার অথবা চায়ের দোকেন আলোচনায় নয় সমালোচনা চলছে বিশ্বব্যাপী।

১৩তম ওভারের শেষ বল। জয় থেকে ৭৭ রান দূরে রাজস্থান রয়্যালস। বল করতে যাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বল করতে গিয়ে দেখলেন উইকেট ছেড়ে বেড়িয়ে আছেন নন স্ট্রাইকে থাকা বাটলার। বল না করে স্টাম্প ভেঙে দিলেন। হতভম্ব বাটলারের দুশ্চিন্তা বাড়িয়ে আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সহযোগিতা চাইলেন। আউট! ব্যস, জমে উঠল বিতর্ক।

সেই ঘটনার পরেই টুইটারে শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার জোয়ার। ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক মর্গ্যানের টুইট, ‘‘বিশ্বাসই করতে পারছি না। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে এর চেয়ে শোচনীয় উদাহরণ আর কিছু হতে পারে না।’’  

ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়ের টুইট, ‘‘অশ্বিনের এই ক্রিকেটীয় আচরণে লজ্জিত। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।’’ 

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন টুইটারে লিখেছেন, ‘‘ক্রিকেটীয় স্পিরিটের কোনও সম্মানই প্রাপ্য নয় অশ্বিনের জন্য।’’ 

প্রাক্তন ভারতীয় তারকা মোহাম্মদ কাইফের টুইট, ‘‘হয়তো নিয়মের মধ্যে থেকেই অশ্বিন আউট করেছে। কিন্তু ওর এক বার বাটলারকে সতর্ক করা উচিত ছিল। সেটা না করাতেই বিস্মিত।’’ কাইফ টুইটে আরও লিখেছেন, ‘‘এর আগেও একটা আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন এই ঘটনা ঘটিয়েছিল। শেবাগ সেই আবেদন পরে ফিরিয়ে নিয়েছিল।’’ 

পিয়ের্স মর্গ্যানের টুইট, ‘‘অশ্বিনের এই অক্রিকেটীয় আচরণের জন্য লজ্জাবোধ করছি।’’ 

এবার আপনার পালা।অশ্বিনের এই আউটকে আপনি দেখছেন কিভাবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷