টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিন ব্যাপী অস্টম লাবিব প্রেসিডেন্ট কাপ গলফ টুর্ণামেন্ট হয়েছে।
শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
এসময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন আলমগীর (সিআইপি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার (অব.) মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গলফারসহ মোট ১০০ জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷