সোমবার, মার্চ ২৫, ২০১৯

ঘাটাইলে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

আব্দুল লতিফ, ঘাটাইল: আসন্ন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রার্থীদের সাথে টাঙ্গাইল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিজিবির কর্ণেল নজরুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল ইসলাম লেবু, মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস, মো. আরিফ হোসেন, মরিুজ্জামান খান মনির; উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ সুজন, সুমন খান বাবু, সজীব সরকার; মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) প্রার্থী কানিজ ফাতেমা প্রমুখ।

আলোচনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী সার্বিক পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও আচরণ বিধি ভঙ্গের বিষয়ে একে অপরের প্রতি অভিযোগ তুলে এর প্রতিকার দাবী করেন। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে উপস্থিত প্রার্থীদের আশ্বস্থ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷