শনিবার, মার্চ ১১, ২০১৭

বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যের হারিকেন এর প্রচলন

ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ 
একসময় হারিকেন দেখতে যেতে হবে যাদুঘরে। প্রযুক্তির আধুনিকতা আর উন্নত জীবন-যাপন প্রনালীর কারনে দিন দিনই মানুষের মাঝে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে এক সময়ের অন্ধকার দূর করার একমাত্র অবলম্ভন হারিকেন বিলুপ্তির পথে।
গ্রামীণ জনপদের মানুষের কাছে একসময় হারিকেন ই ছিলো একমাত্র আলোর উৎস। সন্ধ্যা হলে হারিকেন নিয়ে পড়তে বসতো গ্রামীণ জনপদের শিশুরা।বাসগৃহের আলোর সন্ধান,বাজারের দোকানদারী এমন কি রাতে চলাফেরা করার জন্য হারিকেন ছিলো গ্রামের মানুষের কাছে একমাত্র অবলম্ভন।
দিন দিনই প্রযুক্তি মানুষকে উন্নত করছে যার ধরুন হারিকেন ছেড়ে মানুষ এখন বিদ্যুতের দিকে ঝুঁকছে।তাপ বিদ্যুত,জল বিদ্যুত, সৌর বিদ্যুৎ সহ জ্বালানী খাতে ব্যাপক উন্নয়নে ঐতিহ্যবাহী হারিকেন বিলুপ্তির পথে।
এছাড়া প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতকে সংগ্রহ করার ও পন্থা আবিস্কার করেছে বিজ্ঞানীরা। চার্জ লাইট,সৌর বিদ্যুত সহ বেশ কিছু আলোর যোগান থাকায় এখন আর কেউ ই ঝুঁকছেন না হারিকেনের দিকে।
প্রবীণদের মতামত এক সময় হারিকেন দেখতে যেতে হবে জাদুঘরে।নতুন প্রজন্ম হয়তো জানবে ও না হারিকেনের ইতিহাস!চায়না, জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ খুব দ্রুত ই চার্জ সংরক্ষনকারী আলোর প্রযুক্তি উদ্ভাবন করছে।এক সময় হয়তো চিরতরে বিলুপ্ত হবে হারিকেন।
হারিকেন নিয়ে তাই ছন্দের সুরে বলতে হয়, “যখন তোমার কেউ ছিলো না-তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে-পর হয়েছি আমি!”

শুক্রবার, মার্চ ১০, ২০১৭

ঘাটাইলে প্রি-ক্যাডট স্কুলের উদ্ধোধন

টাঙ্গাইলের ঘাটাইলে স্বপ্ন ফাউন্ডেশন অ্যান্ড বুটিক হাউসের উদ্যোগে তরুণ প্রি-ক্যাডেট স্কুল নামে একটি বেসরকারি স্কুলের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ঘাটাইলের ধুকিয়া পটল বাজারে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের উপদেষ্টা ফজলুল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান। এ সময় স্বপ্ন ফাউন্ডেশনের অফিসার ফজলু মিয়া সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, মার্চ ০৯, ২০১৭

ঘাটাইলে বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার দুপুরে সত্বদখলীয় ভূমি অবৈধ দখলের প্রতিবাদে উপজেলার ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সদস্যরা  এ মানববন্ধনের আয়োজন করে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাসান আলী মিয়া ,প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান প্রমূখ। বক্তারা জানান, বিদ্যালয়ের পশ্চিম পাশের ০.৯২ শতাংশ জমি নিয়ে মোঃ মিজানুর রহমান ও বিদ্যালয়ের মধ্যে বিরোধ চলে আসছে । বর্তমানে জমিটি নিয়ে আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায়  পতিপক্ষ মোঃ মিজানুর রহমান গংরা রাতের আধারে অবৈধভাবে বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মান করেছে। বক্তারা  বিদ্যালয়ের জমি উদ্ধারে জেলা প্রশাসক সহ উধ্বর্তন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

বুধবার, মার্চ ০৮, ২০১৭

ঘাটাইলে উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রহিম কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।গতকাল বুধবার দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার যুগীহাটি খন্দকার  নগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, তার বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে। সে মামলার এজাহারভূক্ত আসামী।

ঘাটাইলে ১২ শতাধিক গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥ 
টাঙ্গাইলের ঘাটাইলে মোহাম্মদ আলী নামের জনৈক এক ব্যক্তির প্রায় ১২ শতাধিক আকাশ মনি চারা গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। যার আনমানিক মূল্য ১০ থেকে ১২ লাথ টাতা।  সোমবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় মোহাম্মদ আলীর ছেলে শামছুল হক বাদী হয়ে ঘাটাইল থানায় একটি অভিযোগ দাখিল করেছে। 
অভিযোগে ভিত্তিতে জানাযায় , উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দুগম পাহাড়ী  এলাকা রামদেবপুর (বামন চালা) গ্রামের মোহাম্মদ আলী ও তার সহোদর বড় ভাই কদ্দুছ এর সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। এর আগেও শত্রুতা বসত আরো ২শতাধিক চারা গাছ কেটে ছিলো বলে জানান স্থানীয় শহিদুল ইসলাম, গফুর ও জয়ন উদ্দিন মাষ্টার । ঐ ঘটনাটি গ্রাম্য শালিসে মিমাংসা হয়। পরে  আবারো এ রকম ঘটনা ঘটলো। এধরনের কাজ মানুষ করতে পারে তা ভাবা যায়না। এঘটনায় দোষীদের আইনের আওতায় আনা উচিত বলে তারা জানান।

ঘাটাইলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
“নারী সমতার উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মের নতুন মাত্রা” - এই শ্লোগান কে সমানে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য  র‌্যালী বের কারা হয় । র‌্যালীটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা চত্বরে  নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, জি.বি.জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, মহিলা ভাইস চেয়ারম্যান কাণিজ ফাতেমা প্রমুখ।

মঙ্গলবার, মার্চ ০৭, ২০১৭

ঘাটাইলে বয়স্ক ভাতা নিতে এসে বৃদ্ধার মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে  বয়স্ক ভাতা নিতে এসে মঙ্গলবার সকালে মর্তুজ আলী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগুম্ভীর গ্রামের বাসিন্দা। 
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, গতকাল মঙ্গলবার সকালে মর্তুজ আলী নামে বয়স্ক ব্যক্তি ভাতা নিতে এসে উপজেলা চত্বরে হঠাৎ তার মৃত্যু হয়। উপজেলা প্রসাশনের তরফ থেকে পরিবারের সাথে যোগাযোগ করে এ্যাম্বলেন্সের মাধ্যমে  তার লাশ তার নিজ বাড়ীতে পৌছে দেয়া হয়েছে।
এ ঘটনায় ইউএনও’র পক্ষ থেকে তার পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

লোকেরপাড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল লাঞ্চিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলারলোকেরপাড়ায় দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান লোকেরপাড়াওএস ফাজিলমাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনিছুররহমান নিজমাদ্রাসা ছাত্রেরহাতে লাঞ্চিতহয়েছেন।

জানা যায়, গত৫ মার্চরনি নামেনবম শ্রেণিরএক ছাত্রকেক্লাশে মাওলানাআনিছুর রহমানশাসন করেন।এর জেরধরে উক্তমাদ্রাসার আলীম ১ম বর্ষের ছাত্রলোকেরপাড়া গ্রামের আবুল তালুকদারের ছেলেমাদকসেবী রাকিবতালুকদার ওএকই গ্রামেরলুলু খারছেলে দাখিলফল প্রার্থীমুসলিম মাওলানাআনিছুর রহমানমটরসাইকেল যোগে দুপুরের খাবার খেতেবাসায় যাওয়ারপথে লোকেরপাড়াচৌরাস্তা মোড়েমটর সাইকেলেরগতি রোধকরে এলোপাথরিমারপিট করে।এ ঘটনায়মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকারসচেতন মহলক্ষিপ্ত হয়েউঠেছে। মাওলানাআনিছুর রহমানএর সাথেমুঠোফোনে যোগাযোগকরা হলেঘটনার সত্যতাস্বীকার করেছেন।এ রিপোর্টলেখা পর্যন্তবিষয়টি মিমাংশারলক্ষ্যে মাদরাসাপরিচালনা পরিষদেরমিটিং চলছিল।এর প্রতিবাদেগতকাল সোমবারমাদ্রাসায় তালা ও ক্লাস বর্জনকরেছে শিক্ষার্থীরা।