ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে মোহাম্মদ আলী নামের জনৈক এক ব্যক্তির প্রায় ১২ শতাধিক আকাশ মনি চারা গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। যার আনমানিক মূল্য ১০ থেকে ১২ লাথ টাতা। সোমবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় মোহাম্মদ আলীর ছেলে শামছুল হক বাদী হয়ে ঘাটাইল থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে ভিত্তিতে জানাযায় , উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দুগম পাহাড়ী এলাকা রামদেবপুর (বামন চালা) গ্রামের মোহাম্মদ আলী ও তার সহোদর বড় ভাই কদ্দুছ এর সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। এর আগেও শত্রুতা বসত আরো ২শতাধিক চারা গাছ কেটে ছিলো বলে জানান স্থানীয় শহিদুল ইসলাম, গফুর ও জয়ন উদ্দিন মাষ্টার । ঐ ঘটনাটি গ্রাম্য শালিসে মিমাংসা হয়। পরে আবারো এ রকম ঘটনা ঘটলো। এধরনের কাজ মানুষ করতে পারে তা ভাবা যায়না। এঘটনায় দোষীদের আইনের আওতায় আনা উচিত বলে তারা জানান।
