বৃহস্পতিবার, মার্চ ০৯, ২০১৭

ঘাটাইলে বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার দুপুরে সত্বদখলীয় ভূমি অবৈধ দখলের প্রতিবাদে উপজেলার ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সদস্যরা  এ মানববন্ধনের আয়োজন করে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাসান আলী মিয়া ,প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান প্রমূখ। বক্তারা জানান, বিদ্যালয়ের পশ্চিম পাশের ০.৯২ শতাংশ জমি নিয়ে মোঃ মিজানুর রহমান ও বিদ্যালয়ের মধ্যে বিরোধ চলে আসছে । বর্তমানে জমিটি নিয়ে আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায়  পতিপক্ষ মোঃ মিজানুর রহমান গংরা রাতের আধারে অবৈধভাবে বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মান করেছে। বক্তারা  বিদ্যালয়ের জমি উদ্ধারে জেলা প্রশাসক সহ উধ্বর্তন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷