বুধবার, মার্চ ০৮, ২০১৭

ঘাটাইলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
“নারী সমতার উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মের নতুন মাত্রা” - এই শ্লোগান কে সমানে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য  র‌্যালী বের কারা হয় । র‌্যালীটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা চত্বরে  নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, জি.বি.জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, মহিলা ভাইস চেয়ারম্যান কাণিজ ফাতেমা প্রমুখ।