বুধবার, মার্চ ০৮, ২০১৭

ঘাটাইলে উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রহিম কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।গতকাল বুধবার দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার যুগীহাটি খন্দকার  নগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, তার বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে। সে মামলার এজাহারভূক্ত আসামী।