সোমবার, নভেম্বর ২১, ২০১৬

ঘাটাইলে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
ঘাটাইলের ত্রিশ কিলোমিটার পূর্বে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে গতকাল রোববার বিকেলে জঙ্গিবাদ,নাশকতা,সন্ত্রাস,ইভটিজিং ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌকত শাহীন, সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মাসুদুর রহমান মনির, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন প্রমুখ। মতবিনিময়ে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, নাশকতা ও মাদকের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রবিবার, নভেম্বর ২০, ২০১৬

পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া

 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া।সে টাঙ্গাইলের ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র। এবার সে  প্রাথমিক সমাপনী  (পিএসসি) পরিক্ষায় উপজেলা সদরের ঘাটাইল সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে।
হাত বিকলাঙ্গ নিয়ে জন্ম নেওয়া শারিরীক প্রতিবন্ধী অধম্য মেধাবী চান মিয়ার জন্ম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারট্র গ্রামে। তার পিতা  ফজলুল হক প্রবাসী । তার প্রথম সন্তান কন্যা তার পরই জন্ম চান মিয়ার। প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও সন্তানের প্রতি যতেœর কোন কমতি নেই মা রতœার। পিতা প্রবাসী হওয়ায় ছেলেকে শিক্ষিত ও মানুষ করার জন্য চান মিয়াকে ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করান তার মা। প্রতিদিন ১২ কি.মি.দূর থেকে মায়ের সহযোগীতায় তাকে ক্লাস করতে হয়েছে। (আমাদের ঘাটাইল)
চান মিয়ার মা রতœা বেগম জানান,আমার ছেলের জন্য এই পৃথিবীতে কিছু একটা করে যেতে চাই। আমি আমার ছেলেকে কোন দিন প্রতিবন্ধী হিসেবে দেখিনি, অন্য আর দশটা ছেলের মতই ভাবি।তিনি আরো জানান ছেলেকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমার চেয়ে তার বাবার উৎসাহ অনেক বেশী।বিদেশ থেকে প্রতিনিয়ত ফোন করে ছেলের খোজ নেয়।
ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল বারী খান বলেন,আমার শ্রম প্রতিবন্ধীদের নিয়ে করা সংগ্রাম  আজ স্বার্থক।এ বছরই প্রথম দুইজন শ্রবণ,একজন করে শারিরীক ও বুিদ্ধ প্রতিবন্ধী শিক্ষার্থী পিএসসি পরিক্ষায় অংশ গ্রহন করছে।অন্য তিন জনের চেয়ে চান মিয়া নিয়মিত স্কুলে আসত এবং সে অনেক মেধাবী।
এ বিষয়ে পরীক্ষা পরিদর্শন করতে গিয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, চান মিয়ার পরীক্ষা নিবিঘœ করতে পৃথক কক্ষের ব্যাবস্থা করা হয়েছে। আলাদা একজন ¯েœহময়ী কক্ষ পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে।

ঘাটাইল আর্দশ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুবি খান বলেন, আমরা জানতাম না সে প্রতিবন্ধী,আজ সে বেঞ্চ জোড়া করে পরিক্ষা দিয়েছে। আগামীকাল তার জন্য মেঝেতে মাদুরের ব্যবস্থা করা হবে এবং প্রতবিন্ধী হিসেবে বিশ মিনিট সময় বেশী পাবে।

মো. খায়রুল ইসলাম
ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইল।
তাং ২০-১১-১৬

শনিবার, নভেম্বর ১৯, ২০১৬

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতির মোটরসাইকেল চুরি।

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলামের  মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শনিবার সকালে ১০ মিনিটের ব্যাবধানে ঘাটাইল কলেজ মোড় সংলগ্ন হামদর্দ এর শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। 
দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম গতকাল শনিবার সকাল  ৯ টা ২০ মিনিটের দিকে  ঘাটাইল কলেজ মোড় সংলগ্ন হামদর্দ এর শো-রুমের সামনে তার ব্যাবহৃত উঅণটঘ-১৩৫ ঈঈ মোটরসাইকেলটি রেখে গলিতে পেসক্লাবে যায় । সেখানে ১০ মিনিট অবস্থান করে মোটরসাইকেলের রক্ষিত স্থানে গিয়ে দেখে তার মোটর সাইকেলটি নেই।  মোটরসাইকেলটির চেচিস নং-৯ঈ৪০৫৩১০৭  ইজ্ঞিন নং-৩ঈ১৭০৯৮৯৬   মডেল- উঊঠওঝঊজ।   এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।





শুক্রবার, নভেম্বর ১৮, ২০১৬

ডেইলি আমাদের ঘাটাইল সম্পাদক কে হত্যার হুমকি

ভিন্ন ধর্মী খবরের সাথে সব সময় পজিটিভ খবরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রকাশিত সর্বপ্রথম ও একমাত্র অনলাইন দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর প্রধান সম্পাদক ও টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী (সাবেক পিপি) এস আকবর খানকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
হুমকির অভিযোগে আকবর খান গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।
জিডিতে আকবর খান অভিযোগ করেন, গত মঙ্গলবার সকাল ও বুধবার দুপুরে দুটি নম্বর থেকে তাঁর মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে গালাগাল দেওয়া হয়। একটি ব্যাংক হিসাব নম্বরে ১০ কোটি টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আকবর খান বলেন, তিনি জিডি করা ছাড়াও ঘটনাটি পুলিশ সুপারকে (এসপি) অবহিত করেছেন।

মুকুল একাডেমি ৫ম শ্রেণি শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১১টায় ঘাটাইল উপজেলা মুকুল একাডেমী কেজি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুকুল একাডেমী কেজি স্কুল আয়োজিত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে  স্কুল প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ইউএনও আবুল কাশে মোহাম্মদ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মতিউর রহমান, প্রফেসর খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা এমদাদ খান হুমায়ুন, মোঃ দেলোয়ার হোসেন, সাবিনয়া ইয়াসমিন প্রমুখ।

বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০১৬

ডেইলি আমাদের ঘাটাইল দ্বিতীয় বর্ষে পদার্পন “সম্মাদকীয়”


আনোয়ার হোসেন বকুল

একটি বছর পার করলো অনলাইন পোর্টাল ‘ডেইলি আমাদের ঘাটাইল’। তার স্কোর বোর্ডে যুক্ত হলো একটি বৎসরে অর্জন। বিগত বছরটিতে আমাদের ঘাটাইলের অনুকুলে কতটুকু সু-বাতাস বয়ে গেছে, কিংবা কতটা বৈরী বাতাস মোকাবেলা করে উজানে দাঁড় টেনে কতটুকু মানেগুনে অগ্রসর হতে পেরেছে তার মূল্যায়নের দ্বায়িত্ব পাঠক সমাজের। ডেইলি আমাদের ঘাটাইল অনলাইন গনমাধ্যমের জগতে একটি পরিচিত নাম। ঘাটাইলে গন্যমাধ্যমকর্মী সৃষ্টির ও শিল্প সংস্কৃতি বিকাশে অন্যতম্য একটি মাধ্যম। যা নিয়মিত আপডেট করা হয়। তরুণ সাংবাদিক মোঃ খায়রুল ইসলামের অক্রান্ত পরিশ্রম করে অনেক বাঁধার পাহাড় পেরিয়ে ডেইলি আমাদের ঘাটাইল একটি বছর পার করে ফেলেছে। এ নভেম্বর মাসের ১৫ তারিখে আমাদের ঘাটাইল এক বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে। এটি ঘাটাইল বাসীর জন্য একটি আনন্দের সংবাদ। 
প্রতিষ্ঠার প্রথম বছরই প্রত্রিকাটির রয়েছে অনেক স্মৃতি। ডেইলি আমাদের ঘাটাইলের প্রধান সম্পাদক বিশিষ্ট আইনজীবি এস আকবর খান। যিনি ঘাটাইল সহ টাঙ্গাইলের শিল্প সাংস্কৃতির অন্যতম্য পৃষ্ঠপোষক। চলমান রাজনীতি, অর্থনীতি, শিল্প সাহিত্য- সাংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য সহ ঘাটাইলের আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনা গুলো গুরুত্ব সহকারে আপডেট করার ব্যাপারে সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার তাগিদ দিয়ে থাকেন তিনি। এ কারণে ডেইলি আমাদের ঘাটাইল অল্প সময়েই পাঠক প্রিয়তা পেয়েছে। ঘাটাইলের সাংবাদ পত্র ও সাংবাদিকতার সাথে জরিত প্রায় সকলেই নিয়মিত পড়েন ডেইলি আমাদের ঘাটাইল। 
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘পত্রিকাটির পাঠক সংখ্যা ক্রমশই বাড়ছে। তিনি বলেন প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার জন্য সবার মূখে প্রশংসা শোনা গেছে। তাদের বক্তব্যে উঠে এসেছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসীদের সাহসী কন্ঠস্বর একটি আদর্শ অনলাইন পত্রিকা আমাদের ঘাটাইল’। 
বর্তমানে জাতীয় ছাড়াও জেলা উপজেলা থেকে অনেক অনলাইন পত্রিকা প্রকাশ হচ্ছে। ঐতিহ্যবাহি ঘাটাইলের এক সময় শিল্প সাহিত্য চর্চার সুনাম ছিল। সাংবাদিকতার নিয়োজিত ও সাহিত্য চর্চার সাথে জড়িতরা নিয়মিত পত্র পত্রিকা প্রকাশ করত। এ কারণে সে সময় আমজাদ করিম চৌধুরী, আরেফিন বাদল ও প্রয়াত নৃপেন বিশ্বাসের মত প্রখ্যাত সাংবাদিক জন্ম হয়েছিল। সৃষ্টি হয়েছিল সংবাদ কর্মী ও সাহিত্য সংস্কৃতি প্রেমীর। বর্তমান কালে টাঙ্গাইলের ঘাটাইলে সাহিত্য- সংস্কৃতি চর্চা অনেকটা ঝিমিয়ে পড়েছে। বর্তমানে মোঃ খাইরুল ইসলামের তারুণ্যতা  ও সাহস এবং মোঃ নজরুল ইসলাম চাঁনের প্রচেষ্ঠায় প্রকাশিত অনলাইন পোর্টাল ‘ডেইলি আমাদের ঘাটাইল’ ঘাটাইলের শিল্প সংস্কৃতির পালে কিছুটা হলেও হাওয়া দিতে শুরু করেছে। 

ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন ‘প্রত্যাশা করি ডেইলি আমাদের ঘাটাইল এর মাধ্যমে মেধাবী তরুণরা সাংবাদিকতায় উৎসাহিত হবে। যাতের সৃষ্টিশিলতা ঘাটাইলের সাংবাদিকতার অংঙ্গন সমৃদ্ব হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের পথ সুগম হবে’। 
ঘাটাইল প্রেসক্লাবের সহ সভাপতি সাজ্জাদ রহমান বলেন ‘এ অনলাই পত্রিকাটি কেন্দ্রকরে আবার ঘাটাইলে সাহিত্য সাংবাদিকতার নতুন জোয়ার সৃষ্টি হবে। তাই পত্রিকাটির মাধ্যমে ঘাটাইলের সাংবাদিকতা ও সাহিত্য সংস্কৃতি প্রসারে কর্তৃপক্ষকে উদ্যোগি হতে হবে’।
সাংবাদিকতা কে পেশা হিসাবে বেছে নেওয়ার মত ঘাটাইলে এখনোও কাউকে খুজে পাওয়া যায়না। ঘাটাইলে অবস্থান করে যারা সাংবাদিকতা করেন তারা সবাই অন্য পেশার পাশা পাশি সেবার মানসিকতা নিয়ে এ কাজ করেন। প্রকৃত পক্ষে সামাজিক মর্যদাকে তারা বেশী প্রধান্য দিয়ে থাকেন। এর পরেও দেশের অন্য উপজেলার তুলনায় ঘাটাইলের সাংবাদিকতা অংঙ্গন উজ্জল। সাংবাদিক পরিচয়ে দু’একজনের অনৈতিক কর্মকান্ডের কারণে কিছুটা হলেও ঘাটাইলের সাংবাদিকতা অংঙ্গন কুলশিত করেছে। এছাড়া প্রায় সবাই নানা প্রতিকুলতার মাঝেও সম্মান নিয়ে টিকে আছেন। ঘাটাইলের সাংবাদিকতা প্রসারে তারা মরিয়া ।চালিয়ে যাচ্ছে সাংবাদিকতার মাধ্যমে ঘাটাইলের সার্বিক উন্নয়নের নিরন্তর প্রচেষ্টা। যা ঘাটাইল বাসীর জন্য আশার আলো। 
ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুজ্জামান মিয়া বলেন ‘সমাজ সেবি রাজনীতি বিদদের অপৃষ্ঠপোশকতা আর অসহযোগীতার ফলে সৎ ও যোগ্য তরুন সংবাদকর্মী সৃষ্টি হচ্ছে না। তারা সহযোগীতা করলে ঘাটাইলের সাংবাদিকতা আরো সমৃদ্ধ হতো’। 
ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ বলেন, ‘সাংবাদিকতার জগতে সাহসের পাশা পাশি ভালোবাসা দরকার। শিল্প সাহিত্যকে ভালো না বাসলে এই অংঙ্গনকে নতুন কিছু দেওয়ার থাকেনা। আমাদের বিশ্বাস ‘ডেইলি আমাদের ঘাটাইল’ কর্তৃপক্ষের সেই ভালোবাসা ও নিষ্ঠা আছে। আমাদের ঘাটাইলের নির্বাহী সম্পাদক মোঃ নজরুল ইসলাম চাঁনকে মনে রাখতে হবে ভালো কোন উদ্যেগ সহজে মানতে চায়না কেউ। চিরকাল সমাজে এরকম হয়ে আসছে। ভালো উদ্যেগ সফল করা কত কঠিন তা ব্যখ্যা করে বুঝানোর দরকার পরেনা। আসলে এটা দুরুহ কাজ। তবু ভালো কাজ থেমে থাকে না। ভালো মন্দ নিয়েই এই পৃথিবী। সমাজে কিছু লোক আছে ভালো কাজের প্রতিবন্ধকতা করাই তাদের জীবন দর্শন। শুভ বুদ্ধির বিকাশ ঘটলে সৎ কাজের মূল্য মিলে। তাই সমাজে ভালো কাজের স্বীকৃতি কদাচিৎ জোটে। আর শুভ বুদ্ধির বিকাশের জন্য প্রয়োজন সুষ্ঠ সাহিত্য সাংস্কৃতি চর্চা।
ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘নেতিবাচক খবরগুলো প্রতি নিয়তই কেড়ে নিচ্ছে আমাদের সস্তি। হত্যা, দূর্নিতী আর দূর্ঘটনার খবরগুলো রাজত্ব করে বেড়াচ্ছে। এই মন খারাপ করা খবর থেকে মন কখনো কখনো মুক্তি চায়। তাই ডেইলি আমাদের ঘাটাইল কর্তৃপক্ষের উদ্যেশ্যে পরামর্শ হলো তারা যেন ইতিবাচক সংবাদের প্রতি বেশি গুরুত্ব দেন’। 

ঘাটাইল প্রেস ক্লাবের আরেক সাবেক সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব বলেন ‘নামে কিংবা যায় আসে এই কথাটা আমরা মুখে মুখে যতবারই উচ্চারন করিনা কেন নামের একটা আলাদা গ্রহন য্যেগ্যতা এবং বিশেষত্ব সব সমই থাকে। তেমনি অনলাইন পত্রিকার নাম যখন ‘ডেইলি আমাদের ঘাটাইল’ তখন প্রতিটি ঘাটাইল বাসীর অন্তরে তা সহযেই স্থান পাবে এটাই স্বাভাবিক।  নির্লোভ, বস্তুনিষ্ঠ ও দেশ প্রেম সাংবাদিকতার জন্য অপরিহায্য। 
এ চেতনাকে প্রধান্য দিয়ে আমাদের ঘাটাইল যাত্রা শুরু করেছে বলে জানান, পত্রিকাটির সম্পাদক উত্তম কুমার আয্য। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য সাংস্কৃতি ক্রীড়া বিষয়ক খবরকেও গুরুত্ব দেয় তারা। 
ঘাটাইল প্রেস ক্লাবের কোষ্যাদক্ষ্য রবিউল আলম বাদল বলেন ‘আমাদের ঘাটাইল’ যে সাহস আর ধর্য নিয়ে এগিয়ে চলছে তা অব্যহত থাকলে অনেক দূর এগিয়ে যাবে তারা। 
ঘাটাইল প্রেসক্লাবের প্রচার সম্পাদক বিষ্ণু প্রিয় দীপ বলেন, তরুণদের চরিত্র গঠন এবং মননশীলতা বিকাশে বিশেষ বিভাগ খোলার পরিকল্পনা থাকা প্রয়োজন। 
ঘাটাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মাসুম মিয়া বলেন, ‘আমাদের ঘাটাইল যে ভাবে সাহস নিয়ে টিকে আছে আশা করি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবেনা। তরুনদের সাংবাদিকতার পেশায় আনার জন্য যদি আমাদের ঘাটাইল কাজ করে তা হলে আমরা সন্ধান পেতে পারি প্রতিভাবান সাংবাদিকদের। 
স্থানীয় ভাবে পত্রিকা প্রকাশ একটি চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের ঘাটাইল প্রকাশনা অব্যাহত রাখতে হবে। যা ঘাটাইলের সাংবাদিক ও সংবাদপত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তাদের এ প্রকাশনা আরো সুন্দর ও স্বচ্ছ হোক। অনলাইন পোর্টাল আমাদের ঘাটাইল দ্বিতীয় বর্ষ পর্দ্বাপনে এটাই আমাদের প্রত্যাশা।#

লেখক; সাধারন সম্পাদক, ঘাটাইল প্রেসক্লাব। 

ঘাটাইলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর সদরের ঝড়কায় অবস্থিত স্যান্ডার্ড কিন্ডারগার্টেন এর পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আঃ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেব উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, ১নং ওয়ার্ড কমিশনার মোঃ বিশা মিয়া, সাবেক কমিশনার মোঃ হালিম মিয়া, মোয়াজ্জেম মাষ্টার, মোস্তাফিজুর রহমান ছানা প্রমুখ। 

বুধবার, নভেম্বর ১৬, ২০১৬

ঘাটাইলে মাঠ দিবস অনুষ্ঠিত



মো, খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নে বুধবার বিকেলে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ব্রি-ধান৪৯ ধানের কর্তন উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত দেউলাবাড়ী দক্ষিণ পাড়া সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহর বাড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডিএই) কৃষিবিদ আবুল হাশিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এডিডি) শস্য কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকী, কৃষিবিদ বনি আমিন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুর মতিন বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল কাদির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।

ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন


মো. মাসুম মিয়া, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ১৪ নভেম্বর ঘাটাইলের একমাত্র স্থানীয় দৈনিক আমাদের ঘাটাইল অনলাইন পত্রিকায় “শিক্ষকের কার্যকলাপ নিয়ে আলোচনা সভায় উদ্বেগ” শিরোনামে প্রকাশিত সংবাদকে প্রাধান্য দিয়ে ও ভিন্ন শিরোনামে কয়েকটি অনলাইন ও স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ বুধবার বিকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র মোঃ হাসান আলী ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কিছুদিন পূর্বে বিদ্যালয়ের অভ্যন্তরীন বিষয়ে প্রধান শিক্ষকে গিরে গুঞ্জন শোনা যায়। আমি বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ম্যানেজিং কমিটি ও শিক্ষক সমন্বয়ে কমিটি গঠন করে তদন্ত করি। তদন্তে গুঞ্জনের কোন সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আমি বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করি। কিন্তু গত ১৪ নভেম্বর ২০১৬ ইং তারিখে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অপ্রত্যাশিত ভাবে ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রধান শিক্ষককে নিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি বক্তব্য উপস্থাপন করেন। আমরা ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে নবান্ন উৎসব উদযাপিত

ঘাটাইল (টাঙ্গাইল ) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের উদ্যেগে উদযাপিত হয়েছে নবান্ন উৎসব। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য পহেলা অগ্রহায়ন কৃষকের ধানকাটার মৌসুম নবান্ন উৎসব শুরু হয়। নবান্ন উৎসবের  আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) প্রভাংশু সোম মহান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান , ডিপুটি কমান্ডার শাহ নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।