শনিবার, অক্টোবর ০১, ২০১৬

ঘাটাইলে ৬০ পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
মহালয়ার  মধ্যে দিয়ে শুরু হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয় দূর্গা পূজা। এরই মধ্যে প্রতীমা তৈরীতে শিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবার ৬০ টি মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পৌর শহরে ০৭টি, ৫৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে।  এবার দূর্গা পূজা উপলক্ষ্যে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক কার্তিক দত্ত জানান, অন্যান্য বারের চাইতে এবার পূজা কম হয়েছে। 
ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, আসন্ন শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সনাতন ধর্মলম্বীরা যাতে নির্কবিঘেœ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেক্ষেত্রে সর্বদায় নিরাপত্তার কাজে স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। 

উপজেলা ভাইস-চেয়ারম্যান সহ আ’লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে ভাংচুরের মামলা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ভাইসচেয়ারম্যান সহ আ’লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি ভাংচুরের মামলা হয়েছে। জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদের জিএস রবিউল ইসলাম তমাল বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ মামলা দায়ের করেছেন। মামলার সকল আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার সমর্থক বলে জানা যায়। 
অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বিকালে জি.বি.জি কলেজের ছাত্র সংসদের কক্ষে জঙ্গি মুক্ত ক্যাম্পাস গড়ার জন্য প্রস্তুতি মূলক সভা চলছিল। এ সময়  একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র সংসদের কক্ষে ঢুকে আসবাপত্র ভাংচুর করে এবং লুটপাট চালায় । সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুর করে।  তারা ছাত্র সংসদের বাইরে রক্ষিত দুটি মোটর সাইকেল ভাংচুর করে।
মামলার উল্লেখ যোগ্য আসামীরা হল- ঘাটাইল উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, আ’লীগ নেতা মোঃ মোতালিব হোসেন, খলিলুর রহমান, যুবলীগ নেতা সুজন তালুকদার , মনিরুজ্জামান মিন্টু মেম্বার, বিপ্লব সরকার, ছাত্রলীগ নেতা কফিলুর রহমান ভ’টান, আব্দুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর মনসুর আলী  প্রমূখ। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ঘাটাইল উপজেলার হামিদপুরে এমপি রানার সমর্থক ও তার বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ নিয়ে ঘাটাইল কলেজের সামনে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।পরে কলেজ ক্যাম্পাসে ভাংচুরের ঘটনা ঘটে । এ ঘটনায় মামলা হয়ে । মামলার তদন্ত কাজ চলছে।

শোক সংবাদ সাবেক প্রধান শিক্ষক দিগেন্দ্র মোহন সাহা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ শনিবার সকাল ১০ টায় ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  দিগেন্দ্র মোহন সাহা শেরে বাংলা ন্যাশনাল হার্ট ইন্সটিটিউট হাসপাতালে পরালোগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদ রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্র দুই মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার সৎকার ঘাটাইল সদর শ্বশান ঘাটে অনুষ্ঠিত হবে। 

শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০১৬

ঘাটাইলে সিএনজি চালককে এসিড নিক্ষেপ, আটক ২

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে এসিড নিক্ষেপে মোঃ মজনু মিয়া (৪৫) নামে এক সিএনজি চালক আহত হয়েছেন । গতকাল শুক্রবার দুপুরে ঘাটাইল পৌরসভাধীন কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায়  জড়িত থাকায় দুই স্বর্ন ব্যাবসায়ীকে ঘটনাস্থল থেকে আটক করেছেন পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে দোকানের সামনে সিএনজি রাখা নিয়ে স্বর্ন ব্যাবসায়ী জীবন কর্মকার(৫০) ও মিঠুন কর্মকার(২৬) এর সাথে সিএনজি চালক মজনু মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন কর্মকার কাচের বোতলে করে এসিড মজনু মিয়ার শরীরে ছুড়ে মারে । এতে তার চোখ, মুখ, গলা ও বুক সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহত মজনু মিয়া বর্তমানে টাঙ্গাইল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় সিএনজি চালকের স্ত্রী মিনারা খাতুন তিন জনকে ঘাটাইল থানায় অভিযোগ করেছেন। এ দিকে ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে সিএনজি চালকরা।

ঘাটাইলে সিএনজি চালককে এসিড নিক্ষেপ, আটক ২

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে এসিড নিক্ষেপে মোঃ মজনু মিয়া (৪৫) নামে এক সিএনজি চালক আহত হয়েছেন । গতকাল শুক্রবার দুপুরে ঘাটাইল পৌরসভাধীন কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায়  জড়িত থাকায় দুই স্বর্ন ব্যাবসায়ীকে ঘটনাস্থল থেকে আটক করেছেন পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে দোকানের সামনে সিএনজি রাখা নিয়ে স্বর্ন ব্যাবসায়ী জীবন কর্মকার(৫০) ও মিঠুন কর্মকার(২৬) এর সাথে সিএনজি চালক মজনু মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন কর্মকার কাচের বোতলে করে এসিড মজনু মিয়ার শরীরে ছুড়ে মারে । এতে তার চোখ, মুখ, গলা ও বুক সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহত মজনু মিয়া বর্তমানে টাঙ্গাইল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় সিএনজি চালকের স্ত্রী মিনারা খাতুন তিন জনকে ঘাটাইল থানায় অভিযোগ করেছেন। এ দিকে ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে সিএনজি চালকরা।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৬

সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ে শ্রেণি কক্ষে হাটুঁ পানি

ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতাঃ উন্নয়ন বঞ্চিত  দুর্দশাগ্রস্থ এক বিদ্যালয়ের  নাম টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভাধীন মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে ও শ্রেণি কক্ষে হাঁটু পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবন্ধতা। বিঘিœত হয় পাঠদান। অথচ  উপজেলা পরিষদের মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত বিদ্যালয়টির দূরাবস্থা দেখার কেউ নেই।
খোঁজ নিয়ে দেখা গেছে ঘাটাইল পৌরসভার ৭ নং ওয়ার্ডের অত্র এলাকাটিতে পানি নিস্কাশনের জন্য সুপরিকল্পিত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ এলাকার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতে  এ জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে পৌর এলাকার জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আর এই জলবদ্ধতার সবচেয়ে  মারাতœক দুর্ভোগের শিকার হচ্ছে মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে ও শ্রেণি কক্ষে হাঁটু পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবন্ধতা। বিঘিœত হয় পাঠদান। অন্য দিকে বিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠত হয়ে এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখলেও  প্রতিষ্ঠার  ৩০ বছরেও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি। বিগত ২০১১-১২ অর্থ বছরে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর কর্তৃক তিন কক্ষ বিশিষ্ট ১টি একাডেমিক ভবন নির্মিত হয়। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল । ২টি টিনসেড ঘরে শিক্ষা কার্যক্রম চালানো হয়ে থাকে। টিনসেড ঘর দু’টি অতি পুরাতন থাকায় ঘরের চালার টিন গুলো ছিদ্র হয়ে যাওয়াতে  সামান্য বৃষ্টি হলেই যেমন স্কুল মাঠে হাটু পানি হয়ে যায় এবং বৃষ্টির সময় ঘরের চালা দিয়ে মেঝেতে পানি পড়ে শ্রেণি কক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।  এতে  শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম দারুনভাবে ব্যাহত হয়। জলাবদ্ধতা প্রসঙ্গে পৌর মেয়র শহীদুজ্জামান খান বলেন, সমস্যাটি দীর্ঘ দিনের। আমি নবনির্বাচিত মেয়র হিসাবে মাত্র কয়েক দিন আগে দায়িত্ব পেয়েছি। সমস্যাটি সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ  ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেন জানান,  শিক্ষার সুষ্ঠ পরিবেশের জন্য জরুরী ভিত্তিতে  জলাবন্ধতা দুর করা এবং বিদ্যালয়ের  অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এ জন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

ঘাটাইল কলেজে এমপি রানা’র সমর্থকদের ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ  ঘাটাইল জি.বি.জি কলেজে এমপি রানা’র সমর্থিত লোকজনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত সোমবার এমপি রানা’র সমর্থিত লোকজন ঘাটাইল জি.বি.জি কলেজে সন্ত্রাসী হামলা চালিয়ে মোটর সাইকেলসহ ছাত্র সংসদের অফিস ভাংচুর করে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানবন্ধনে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগেরর নেতাকর্মীরাও অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদ্জ্জুামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া, জিবিজি কলেজের ছাত্র সংসদের নব-নির্বাচিত ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

ঘাটাইল কলেজে এমপি রানা’র সমর্থকদের ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ  ঘাটাইল জি.বি.জি কলেজে এমপি রানা’র সমর্থিত লোকজনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত সোমবার এমপি রানা’র সমর্থিত লোকজন ঘাটাইল জি.বি.জি কলেজে সন্ত্রাসী হামলা চালিয়ে মোটর সাইকেলসহ ছাত্র সংসদের অফিস ভাংচুর করে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানবন্ধনে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগেরর নেতাকর্মীরাও অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদ্জ্জুামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া, জিবিজি কলেজের ছাত্র সংসদের নব-নির্বাচিত ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০১৬

এমপি রানার ফাঁসির দাবীতে আ’লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা’র ফাঁসির দাবীতে টাঙ্গাইলের ঘাটাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্দ্যেগে গতকাল বুধবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথী ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের যুগ্ন-আহ্বায়ক ও ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, যুগ্ন-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান,ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক সরোয়ার আলম , ঘাটাইল জি.বি.জি কলেজের ভিপি আবু সাইদ রুবেল সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক প্রমুখ। সমাবেশে বক্তারা এমপি রানা সহ অন্যান্য আসামীদের রায় কার্যকর ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ যে, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইল শহরে তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এমপি রানা ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় জেলা ডিবি পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা দীর্ঘদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসর্মপন করেন। পরে আদালত তার জামিন আবেদন বাতিল করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০১৬

ঘাটাইলের ছোট কাগজ



সাহিত্য ও মননেরসারথি ছোটকাগজ। ১৯৭৬সালে তৎকালীনঘাটাইলে বংশাইসাহিত্য সংসদনামে একটিসংগঠন ছিল।এ সংগঠন“গাংচিল” নামেনিয়মিত একটিদেয়াল পত্রিকাপ্রকাশ করত।সে সময়দেয়াল পত্রিকাটিঘাটাইল গণউচ্চ বিদ্যালয়ও জিবিজিবিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে প্রদর্শিত হতো।এ নিয়েতরুণ সাহিত্যপ্রেমীদের মাঝে উৎসাহ উদ্দিপনা  দেখা যেত। পরবর্তীতে এ দেয়ালপত্রিকাই সাহিত্যপত্রিকা  “গাংচিল” নামে আত্মপ্রকাশ করে। বংশাইয়েরপ্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কবি, শিক্ষকও চিরকুমারমরহুম জিন্নাহবিন জয়েনুদ্দিন।তিনিই ছিলেনঘাটাইলে প্রথমছোট কাগজেরঅভিযাত্রী সম্পাদক।  “গাংচিল” সম্পাদনাছাড়াও একবি “অনিন্দ্য” নামের আরেককাগজের প্রধানসম্পাদক ছিলেন।সাহিত্য সংগঠকশফি কামালবাদলের সম্পাদনায়“অনিন্দ্য” ও পাক্ষিক “সময়চিত্র” প্রকাশিতহতো। ঘাটাইলপ্রেস ক্লাবেরপ্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান আইনজীবি ওরাজনৈতিক এস. আকবর খানেরসম্পাদনায় “মাসিক ঘাটাইল”  নামে কাগজ প্রকাশিতহতো। এছাড়াও তিনিপাক্ষিক “সময়চিত্র” সম্পাদক মন্ডলীরসভাপতি ছিলেন।মরহুম কবিমুজাফফর আলীতালুকদার ওফজলুর রহমান“ত্রি-দ্বিধা” নামে কাগজবের করতেনকাগজটিতে এদুজনের একেকজন একেকসংখ্যায় সম্পাদকছিলেন। একযুগ আগেমাহবুবুর রহমানবাবুর সম্পাদনায়ছোট কাগজ“টোক” মোঃনজরুল ইসলামেরসম্পাদনায় “দুয়ার” নিয়মিত প্রকাশিত হতো।২০১১ সালের১৩ মার্চঘাটাইল মুকুলএকাডেমী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক কবি জিন্নাহবিন জয়েনুদ্দিনেরমৃত্যু বরনকরেন। সাহিত্যসংগঠক শফিককামাল বাদল“জিন্নাহ বিনজয়েনুদ্দিন জীবন ও কবিতা” স্মারকগ্রন্থ “কণ্ঠ” প্রকাশ করেন।উল্লেখিত সবগুলোকাগজ ঘাটাইলেপ্রকাশিত নাহওয়ায় ছোটকাগজের শূণ্যতাপূরন করতে২০১৩ সালেবিজয় দিবসেরঙ্গিন প্রচ্ছদেশিল্প ওসংস্কৃতি বিষয়ককাগজ “ঝিনাই” এর আত্মপ্রকাশঘটে। ফ্রিল্যান্সসাংবাদিক মুহাম্মদনজরুলের সম্পাদনায়“ঝিনাই” ঘাটাইলেরলেখক, কবি, সাহিত্যিকদের প্রতিভা বিকশিত করতে নিরন্তরকাজ করেযাচ্ছে।

মাজহারুল
শিহাব
*শিক্ষক ও তৃনমূলগণমাধ্যম কর্মি।
সংগ্রহ ঃ ঝিনাই পত্রিকার ঈদ সংখ্যা থেকে।