বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৬

ঘাটাইল কলেজে এমপি রানা’র সমর্থকদের ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ  ঘাটাইল জি.বি.জি কলেজে এমপি রানা’র সমর্থিত লোকজনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত সোমবার এমপি রানা’র সমর্থিত লোকজন ঘাটাইল জি.বি.জি কলেজে সন্ত্রাসী হামলা চালিয়ে মোটর সাইকেলসহ ছাত্র সংসদের অফিস ভাংচুর করে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানবন্ধনে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগেরর নেতাকর্মীরাও অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদ্জ্জুামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া, জিবিজি কলেজের ছাত্র সংসদের নব-নির্বাচিত ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷