শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০১৬

ঘাটাইলে সিএনজি চালককে এসিড নিক্ষেপ, আটক ২

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে এসিড নিক্ষেপে মোঃ মজনু মিয়া (৪৫) নামে এক সিএনজি চালক আহত হয়েছেন । গতকাল শুক্রবার দুপুরে ঘাটাইল পৌরসভাধীন কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায়  জড়িত থাকায় দুই স্বর্ন ব্যাবসায়ীকে ঘটনাস্থল থেকে আটক করেছেন পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে দোকানের সামনে সিএনজি রাখা নিয়ে স্বর্ন ব্যাবসায়ী জীবন কর্মকার(৫০) ও মিঠুন কর্মকার(২৬) এর সাথে সিএনজি চালক মজনু মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন কর্মকার কাচের বোতলে করে এসিড মজনু মিয়ার শরীরে ছুড়ে মারে । এতে তার চোখ, মুখ, গলা ও বুক সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহত মজনু মিয়া বর্তমানে টাঙ্গাইল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় সিএনজি চালকের স্ত্রী মিনারা খাতুন তিন জনকে ঘাটাইল থানায় অভিযোগ করেছেন। এ দিকে ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে সিএনজি চালকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷