টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজারের একতা ফুড প্রোডাক্টে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ থেকে ১০ লাখ নগদ টাকা ও মালামাল লুট করেছে ডাকাত দলের সদস্যরা। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে একতা ফুড প্রোডাক্টের মালিক হায়দার আলী বাদী হয়ে ঘাটাইলের সাগরদিঘী পুলিশ ফাঁড়িতে সাহাদতকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
এ সময় প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন লোক এসে একতা ফুড প্রোডাক্টের গোডাউনের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা বাধা দিলে তারা স্থানীয়দের উপর আক্রমন চালায়। এতে কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পরবর্তীতে পার্শ্ববর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাগরদিঘীর পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি ডাকাতি মামলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷