টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে বাড়ির সবাইকে মিষ্টি ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দুলাভাইয়ের বিরুদ্ধে। গত শনিবার রাতের এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।
এ ঘটনায় বুধবার অভিযুক্ত দুলাভাই আমিনুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আমিনুর ইসলাম পেশায় ট্রাক চালক। তিনি উপজেলার বগাপ্রতিমা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমিনুর রহমান কিছু দিন আগে ট্রাক কেনেন। নতুন গাড়ি কেনা উপলক্ষে গত শনিবার রাতে চাচা শ্বশুরের বাড়িতে মিষ্টি ও জুস নিয়ে বেড়াতে যান তিনি। ঘুমের ওষুধ মেশানো জুস ও মিষ্টি খেয়ে একপর্যায়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে আমিনুর ও তার বন্ধু ৮ম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করে পালিয়ে যান। পর দিন জ্ঞান ফিরলে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, এ ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতরের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷