টাঙ্গাইলে দুই ওষুধ দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের অভিযানে করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন জানান, ১৯৪০ সালের ঔষধ আইন এর ১৮/২৭ ধারায় অনুমোদন বিহীন ওষুধ ও লাইসেন্স নবায়ন না থাকায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে প্রগতি ফার্মেসীর মালিক প্রদীপ সরকারকে ৩০ হাজার টাকা ও ভূপতি ফার্মেসীর মালিক নৃপতি মুকুট পালকে ২০ হাজার টাকা। এ সময় অনুমোদন বিহীন ওষুধগুলোও জব্দ করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷