টাংগাইলের ঘাটাইল দারুল উলুম হামিউস সুন্নাহ্ মাদ্রাসা কমিটির সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক মেয়র আলহাজ্ব এম হাসান আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই ) মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে ঘাটাইল পৌরসভার মেয়র মোঃ শহিদুজ্জামান খান শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন, সাবেক ভিপি মোঃ সাইদুর রহমান লিপু, সাবেক ভিপি রুবেল, সাবেক জিএস মতিয়ার রহমান, সাহাদত হোসেন প্রমুখ।
উল্লেখ্য : ঘাটাইল পৌরসভার প্রথম প্রশাসক ও মেয়র পৌরর চাঁন্দশী এলাকার নিবাসী মুক্তিযোদ্ধা হাসান আলী (৮০) গত ২১ জুন শুক্রবার সকাল ৮.৪০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ফুসফুসে সংক্রামক ব্যাধি সহ নানা অসুখে ভুগছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷