বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯

ঘাটাইলে বজ্রপাতে দুই জনের মৃত্যু

আজ বৃহস্পতিবার ( ১৯ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মধ্যকর্না গ্রামে পৃথক বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন শাহাদৎ (৩৩) ও রনি (২০)।এ সময় ঘাটাইলে পৃথক পৃথক বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বিকাল সাড়ে ৫টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের নব রত্ববাড়ি গ্রামে আব্দুল ছালামের ছেলে শাহাদৎ হোসেন (৩৫) পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।একই সময় বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে উপজেলার গুণগ্রাম থেকে মধ্যকর্না নিজ বাড়ি ফেরার পথে বজ্রপাতে সরকারি জিবিজি কলেজের প্রথম বর্ষের ছাত্র রনি (২০) মারা যায়। রনি উপজেলার মধ্যকর্ণা গ্রামের আবু হানিফের ছেলে।

এ ছাড়া পৃথক বজ্রপাতে আহত হয়েছেন ঘাটাইলের আরো পাঁচ জন। তারা হলেন, উপজেলার মধ্যকর্ণা গ্রামের আনিস আলীর ছেলের খোরশেদ আলম (৩২), আব্দুর রহমানের ছেলে রমজান আলী(৩০), নবরত্ন গ্রামের জুব্বার আলীর ছেলে আবেদ আলী (৩০), উপজেলার কান্দুলিয়া গ্রামের বেলাল হোসেন (৫৫), ও লিমন(২৭)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷