বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯

ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


আব্দুল লতিফ, ঘাটাইল: ‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এই শ্লোগান কে সামেন নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচানা সভা ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালী শেষে সহকারী কমিশনান (ভূমি) নুর নাহার বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান, মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷