বৃহস্পতিবার, মে ০২, ২০১৯

ঘাটাইলে গরু ব্যবসায়ীর লাশ ‍উদ্ধার

মাসুম মিয়া, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বৃহস্পতিবার (২ মে) বাবুল মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সিদ্দিখালী গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুচ্ছগ্রামে বাঁশ বাগানের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবার জানায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে রাতে বাড়ি না ফেরায় আমরা আত্মীয়-স্বজনের বাড়ি অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারি কে বা কাহারা মেরে তার লাশ বাঁশ বাগানে ফেলে রেখেছে।

ঘাটাইল সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পাঠনো হবে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷