শনিবার, মে ০৪, ২০১৯

ঘাটাইলে কলেজ শিক্ষকদের মানববন্ধন

রবিউল আলম বাদল, ঘাটাইল: বৃহস্পতিবার (২ মে) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কলেজ শিক্ষকদের অবসর সুবিধা ভোগ ও কল্যান ট্রাষ্টের নামে ৬ শতাংশের স্থলে ১০ শতাংশ চাঁদা কর্তনের (অতিরিক্ত ৪ শতাংশ) প্রতিবাদে এবং নন এম.পি.ও. ভুক্ত প্রতিষ্ঠান এম.পি.ও. ভুক্ত করণ ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উপজেলা শাখা আয়োজিত উপজেলা পরিষদের মুল ফটকের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি জুলফিকার–ই- হায়দার, সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আলী লিটন, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক, ধলাপারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেল আকন্দ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷