টাঙ্গাইলের ঘাটাইলে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ঘাটাইল উপজেলা শাখা আজ বুধবার সকালে কলেজ মোড় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালী কলেজ মোড় চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আবার কলেজ মোড়ে ঘিরে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকেই মঞ্চে বিভিন্ন শিল্পীদের শ্রমজীবী মানুষের পক্ষে নানা সঙ্গীত পরিবেশনা কলেজ মোড় চত্বরকে মনোমুগ্ধকর করে তোলে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু।
শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান, সাবেক মেয়র মো. হাসান আলী মিয়া, শ্রমিক নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. খ. ম.রেজাউল করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম রনি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. নয়ন উদ্দিন নয়ন।
র্যালী ও আলোচনা সভায় ঘাটাইল উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷