বৃহস্পতিবার, মার্চ ০৭, ২০১৯

ঘাটাইল পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা

আব্দুল লতিফ, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার টাউন লেভেল কো অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) ঘাটাইল পৌরসভা কক্ষে ঘাটাইল পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) এই সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র শহীদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র মোঃ আব্দুর রশিদ মিয়া, সরকারী জি,বি.জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, অধ্যাপক অধীর চন্দ্র সাহা, অধ্যাপক মমতাজ বেগম,অধ্যাপক মতিয়ার রহমান, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সাবেক ভিপি মনজুর কাদের বকুল, সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও পৌর সভার কাউন্সিলরবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় দীর্ঘ দিনের খানা-খন্দের রাস্তাসমূহ দ্রুত মেরামত করার জন্য পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ ছাড়া পৌর সভার বিভিন্ন সমস্যার নিরসন ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকান্ডের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷