বৃহস্পতিবার, মার্চ ০৭, ২০১৯

ঘাটাইল উপজেলা নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

টাঙ্গাইলের ঘাটাইলে  চতুর্থ ধাপের  উপজেলা পরিষদ নির্বাচনে সকল চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা৷ গতকাল বুধবার (৬ মার্চ) দুপুরে যাচাই বাছাই শেষে সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন তিনি৷

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু৷ সতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিং, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ তুহীন আব্দুল্লাহর ছেলে এহসান আব্দুল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম জনি ও মনিরুজ্জামান৷

সকলেই ৪ই মার্চ মনোনয়ন পত্র দাখিল করেন৷ যাচাই বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা৷

এছাড়াও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা সুলতান মাহমুদ, যুবলীগ নেতা সুমন খান (বাবু), কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সজীব সরকার, বিশিষ্ট শিল্পপতি কাজী আরজু, এম এম সোয়েব এবং তুহীন খান ৷

উপজেলা নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা মহিলালীগের নেত্রী নুরজাহান সিদ্দিকা,ফাহিমা তালুকদার,শাহিনা আক্তার শিল্পী,মীর আলেয়া পারভীন,তাসলিমা জেসমিন, মরিয়ম আক্তার এবং আফিয়া বেগম৷

এদের সকলেরই মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে৷

ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

আগামী ৩১ মার্চ (রোববার) চতুর্থ ধাপে ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷