শুক্রবার, মার্চ ০৮, ২০১৯

ঘাটাইল উপজেলা নির্বাচন আনুষ্ঠানিক প্রচারনায় নামলেন স্বতন্ত্র প্রার্থী হেষ্টিংস

ঘাটাইল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারনায় নামলেন জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম হেষ্টিংস। 

তিনি শুক্রবার বিকেলে ঘাটাইল বাজার রোডস্থ শ্যামলী এলাকার নিজ বাড়িতে মহল্লাবাসির সাথে মত বিনিময় করেন। লুৎফর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তৃতা করেন- সাবেক কমিশনার আফজাল হোসেন খান, এমরান হোসেন মাষ্টার, নজরুল ইসলাম মাষ্টার, ঘাটাইল বাজার বণিক সমিতির সভাপতি আসাদুদৌলা শিরন, সাবেক মেম্বার নুরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা আওয়ামীলীগের সৎ,ত্যাগী,সাহসী ও নিষ্ঠাবান নেতা হিসেবে তাকে সকলেই সমর্থন করেন। পরে দু’শতাধিক নেতা কর্মী সমর্থকদের নিয়ে ঘাটাইল পৌর এলাকাসহ বিভিন্ন দোকানে দোকানে গণ সংযোগে করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন।

গন সংযোগকালে তিনি বলেন, আমি গণমানুষের আহবানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারনায় নেমেছি। আমি মাদকমুক্ত নেশামুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ। রাজনীতি আমার নেশা পেশা নয়। তাই মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের ভালবাসা অর্জন করতে চাই। তিনি বলেন, আমাকে আপনাদের পাশে থাকার জায়গা দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণমানুষের কাজ করবো, ঘাটাইলকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাঅল্লাহ। বাংলাদেশের সফল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্ত বায়নে নিরলসভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷