একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই আগাম শুভেচ্ছা ও যোগাযোগ রক্ষা করে চলেছেন।
২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ মো. নজরুল ইসলাম খান সামু। তিনি এ উপজেলায় তিন বারের চেয়ারম্যান নির্বাচিত। বর্তমানে তার শারীরিক অবস্থা তেমন ভালো নয় তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন বলে তিনি জানিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৫শ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশিন (ইসি)। ফেব্রুয়ারির প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতাদের নাম শোনা যাচ্ছে।
এদের মধ্যে ঘাটাইল আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম খান হেস্টিংসের নাম আলোচনায় উঠে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর রহমান খানের রাজনীতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত খান পরিবারের ঘাটাইলের কাণ্ডারি শহিদুল ইসলাম খান হেস্টিংস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জামুরিয়া মডেল ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে গত ৫ বছর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি রাষ্ট্রীয় গোল্ড মেডেল এবং মাদক মুক্ত ইউনিয়নের স্বীকৃতি পান। ছাত্রজীবন থেকেই মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস আওয়ামী লীগের সক্রিয় কর্মী থেকে নেতার পরিচিতি লাভ করেছেন এবং খান পরিবারের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দুর্দিনেও তিনি হাল ছাড়েননি দল থেকে তিনি কখনো বিচ্যুত হননি। সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হবেন এমনটিই প্রত্যাশা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঘাটাইলস্থ আহ্বায়ক সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লা্হ। এ ব্যাপারে জানতে চাইলে মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জনমানুষের যে সাড়া পাচ্ছি তাতে দল যদি আমাকে প্রার্থী করেন তাহলে সহজেই জয়লাভ করতে পারবো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷