বুধবার (৬ মার্চ) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এই দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলার সংগ্রামপুর কমিউনিনিটি ক্লিনিক মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাম খান, আব্দুল মান্নান, মাহফিজুর রহমান খান মজনু, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক গিয়াস উদ্দিন বাবু, মনিরুজ্জামান ফজলু, সদস্য মোতাহের আলী, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি রেহেনা খানম আয়না সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷