রাজিবুল ইসলাম রিয়াজ, ঘাটাইল : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউয়িনয়ন ছাত্রলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ জানুয়ারি) বিকালে উপজেলার লক্ষ্মীন্দর প্রাইমারী স্কুল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ছিল বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপজেলা ও লক্ষ্মীন্দর ইউনিয়ন ছাত্রলীগ বর্ণাঢ্য কর্মসূচী হাতে নেয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কেন্দ্রীয় নির্দেশে সকল কর্মসূচী প্রত্যাহার করা হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা পরিণত হয় শোক সভা ও দোয়া মাহফিলে। এরই ধারাবাহিকতায় সকল কর্মসূচী স্থগিত শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শোক সভায় সৈয়দ আশরাফের স্মৃতি চারন করে তার জীবনী সম্পর্কিত আলোচনায় অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, ঘাটাইল উপজেলা শহীদ বাপ্পী স্মৃতি সংসদের সভাপতি আবু সোয়েব (ডন), লক্ষিন্দরের ইউপি চেয়ারম্যান একাব্বর আলী, সাগরদিঘী বনিক সমিতির সভাপতি জনাব এসকান্দর হক, আরমান, আবু হানিফ, হারুন, বাবুল খান, ডাঃ মতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা সজীব প্রমুখ।
এ সময় শোক সভায় ঘাটাইল উপজেলা ও লক্ষ্মীন্দর ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে তবারক বিতরণের মাধ্যমে শোক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷